ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নোয়াখালীর সেই ‘ধর্ষণকাণ্ড’: ছয়জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা নড়াইলে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার বছর শুরুর মাসেই ৫৫৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭ নগদ টাকা মিলবে ‘ফ্যামিলি কার্ডে’, অগ্রাধিকার পাবেন হতদরিদ্র ও নারীরা বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ, হিরো আলম গ্রেপ্তার নিউজিল্যান্ড: প্রকৃতি, সংস্কৃতি ও আধুনিক রাষ্ট্রব্যবস্থার এক অনন্য দেশ অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি, সম্পর্ক আরও শক্তিশালী করার আশা সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধে জার্মান চ্যান্সেলরের সমর্থন দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক

রমজানে মধ্যপ্রাচ্যে নিত্যপণ্যের দাম কমলো, থাকছে ৭৫ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 125

ছবি সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে ব্যাপক মূল্যছাড় দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে। সুপারমার্কেট, চেইনশপ থেকে শুরু করে ছোট দোকানগুলোতেও চলছে বিশেষ ছাড়ের প্রতিযোগিতা, যেখানে কোনো কোনো প্রতিষ্ঠান ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যহ্রাস করেছে।

সৌদি আরবে ৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদ উপলক্ষে এই ছাড় কার্যকর হয়েছে, যা চলবে ৩ এপ্রিল পর্যন্ত। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ছাড়কৃত মূল্যে পণ্য বিক্রির অনুমোদন দিয়েছে। শুধু স্টোর নয়, অনলাইন শপিংয়েও থাকছে এই সুবিধা। ক্যারিফোরসহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান রমজানের জন্য অত্যাবশ্যকীয় ২০০টির বেশি খাদ্যপণ্যে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে, যার মধ্যে রয়েছে ভোজ্যতেল, ওটস, পাস্তা, কফি ইত্যাদি।

আরও পড়ুন  আঞ্চলিক নিরাপত্তা জোরদারে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর মোতায়েন

কাতারে প্রতিবছর রমজান এলেই সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। দ্য পেনিনসুলার প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক হাজারের বেশি পণ্যে বিশেষ মূল্যছাড় দিয়েছে, যা রমজান মাসজুড়ে কার্যকর থাকবে। চাল, ময়দা, দুধ, চিনি, মাংস, ডিম, চা, ফল-সবজিসহ নিত্যপণ্য এতে অন্তর্ভুক্ত। একইসঙ্গে দেশটিতে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বিনামূল্যে খাবার বিতরণ করছে।

সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) ব্যাপক মূল্যছাড়ের ঘোষণা এসেছে। খালিজ টাইমসের তথ্য অনুযায়ী, ৬৪৪টি সুপারমার্কেট ১০ হাজার পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। লুলু হাইপারমার্কেট একাই ৫,৫০০ পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাজার তদারকি করা হবে যাতে কেউ অবৈধভাবে মূল্য বৃদ্ধি করতে না পারে।

রমজানজুড়ে এই মূল্যছাড়ের উদ্যোগ মধ্যপ্রাচ্যের মুসলিম জনগোষ্ঠীর জন্য স্বস্তি এনে দিয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য এই ছাড় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

রমজানে মধ্যপ্রাচ্যে নিত্যপণ্যের দাম কমলো, থাকছে ৭৫ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়

আপডেট সময় ১১:২২:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

পবিত্র রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে ব্যাপক মূল্যছাড় দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে। সুপারমার্কেট, চেইনশপ থেকে শুরু করে ছোট দোকানগুলোতেও চলছে বিশেষ ছাড়ের প্রতিযোগিতা, যেখানে কোনো কোনো প্রতিষ্ঠান ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যহ্রাস করেছে।

সৌদি আরবে ৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদ উপলক্ষে এই ছাড় কার্যকর হয়েছে, যা চলবে ৩ এপ্রিল পর্যন্ত। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ছাড়কৃত মূল্যে পণ্য বিক্রির অনুমোদন দিয়েছে। শুধু স্টোর নয়, অনলাইন শপিংয়েও থাকছে এই সুবিধা। ক্যারিফোরসহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান রমজানের জন্য অত্যাবশ্যকীয় ২০০টির বেশি খাদ্যপণ্যে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে, যার মধ্যে রয়েছে ভোজ্যতেল, ওটস, পাস্তা, কফি ইত্যাদি।

আরও পড়ুন  রমজানে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার