ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

ডিসেম্বরে নির্বাচন আয়োজনের পরিকল্পনায় কমিশন: সিইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 259

ছবি সংগৃহীত

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে কমিশন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানান।

সিইসি বলেন, “আমাদের লক্ষ্য ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা। সে অনুযায়ী, তফসিল ঘোষণা করতে হবে অন্তত দুই মাস আগে।”

আরও পড়ুন  প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্রিয়া চূড়ান্তের পথে: সিইসি

ভোটার তালিকা হালনাগাদের প্রসঙ্গে তিনি জানান, এ কার্যক্রম চলবে জুন পর্যন্ত। তবে তিনি স্বীকার করেন, ভোটার তালিকা সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে। তার ভাষায়, “সংস্কার কমিশনের পরামর্শ অনুযায়ী জুন মাসে নির্বাচন সম্ভব, তবে সে ক্ষেত্রে ১৬ লাখ মৃত ভোটার বাদ না দিয়ে এবং নতুন ৩৫ লাখ ভোটার অন্তর্ভুক্ত না করেই নির্বাচন করতে হবে, যা বাস্তবসম্মত নয়।”

তিনি আরও বলেন, “স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের দৃষ্টিভঙ্গি থেকে মতামত দিয়েছে। তারা বিজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তিবর্গ। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে এটি একটি রাজনৈতিক বিষয়, যা নিয়ে বিতর্ক চলছে। নির্বাচন কমিশন সে বিতর্কে জড়াতে চায় না। আমরা চাই, আগে ভোটার তালিকা হালনাগাদ হোক, তারপর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হবে।”

ইসির প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করেই আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে নির্বাচন কমিশন তাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে এবং ডিসেম্বরেই নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরে নির্বাচন আয়োজনের পরিকল্পনায় কমিশন: সিইসি

আপডেট সময় ০৫:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে কমিশন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানান।

সিইসি বলেন, “আমাদের লক্ষ্য ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা। সে অনুযায়ী, তফসিল ঘোষণা করতে হবে অন্তত দুই মাস আগে।”

আরও পড়ুন  দুই সপ্তাহের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত প্রকাশ হবে: সিইসি