ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম :
ফের মেলোনিকে খোঁচা দিলেন ট্রাম্প কলকাতায় জীবিত মুসলিম কিশোরীকে বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়েছিল: পুলিশ সাভারের ককটেল বিস্ফোরণে প্রশাসনের ইন্ধনের অভিযোগ নাহিদ ইসলামের সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ, আহত ৩ বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত শতাধিক ব্রাজিলের হারে কুষ্টিয়া-হবিগঞ্জে দুই যুবকের আত্মহত্যা, তদন্তে পুলিশ বাবার মতো বেতনের অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী—বললেন স্বাস্থ্যমন্ত্রী” অন্যের ওপর নির্ভর নয়, নিজস্ব উদ্যোগেই উন্নয়ন: মির্জা ফখরুল গুলশান-বনানী-বারিধারা লেক রক্ষায় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

অন্যের ওপর নির্ভর নয়, নিজস্ব উদ্যোগেই উন্নয়ন: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

স্বাবলম্বী ও উন্নত বাংলাদেশ গড়তে অন্যের ওপর নির্ভর না করে নিজেদের উদ্যোগে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে জনগণকে উৎপাদন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। কারও ওপর নির্ভর করে নিজের বা দেশের অবস্থার পরিবর্তন সম্ভব নয়। গ্রাম সরকার গঠনের মাধ্যমে স্থানীয় নেতৃত্ব বিকাশ এবং তৃণমূল পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ারও আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  বাংলাদেশ-জাপান পার্টনারশিপে নতুন দিগন্ত: উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা

তিনি বলেন, মানুষের আয় বাড়াতে না পারলে উন্নয়ন টেকসই হবে না। বিআরডিবির মূল দায়িত্ব জনগণকে সংগঠিত করা, প্রশিক্ষণ দেওয়া এবং উৎপাদিত পণ্যের বাজার তৈরি করে দেওয়া।

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিগত সরকারের সময় দুর্নীতি ও অনিয়মের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিআরডিবিও কার্যত অকার্যকর হয়ে পড়েছিল বলে তিনি মন্তব্য করেন। এছাড়া এলজিআরডি খাতে বরাদ্দ থাকা সত্ত্বেও অনেক স্থানে উন্নয়নকাজ না হওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য ঘোষণা করেছেন। সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং ঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন কোনো বিদেশি রাষ্ট্র এসে করে দেবে না। পার্শ্ববর্তী বা দূরবর্তী কোনো দেশের ওপর নির্ভর না করে নিজেদের উদ্যোগেই দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি পরবর্তী প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান এবং কৃষি ও খামারভিত্তিক উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ‘এসো দেশ গড়ি’ স্লোগান বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

অন্যের ওপর নির্ভর নয়, নিজস্ব উদ্যোগেই উন্নয়ন: মির্জা ফখরুল

আপডেট সময় ০৬:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

স্বাবলম্বী ও উন্নত বাংলাদেশ গড়তে অন্যের ওপর নির্ভর না করে নিজেদের উদ্যোগে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে জনগণকে উৎপাদন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। কারও ওপর নির্ভর করে নিজের বা দেশের অবস্থার পরিবর্তন সম্ভব নয়। গ্রাম সরকার গঠনের মাধ্যমে স্থানীয় নেতৃত্ব বিকাশ এবং তৃণমূল পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ারও আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  ৫ বিলিয়ন ডলার সহায়তার পরও উন্নয়ন সহযোগীদের নেই প্রত্যাশিত সাড়া