ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
পেজেশকিয়ানের সঙ্গে মোদির বৈঠকের পর ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জুম চাষ: পাহাড়ের মাটি ও মানুষের জীবনের শত বছরের ঐতিহ্য তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা

নাইজেরিয়ার বোর্নোতে আইএসডব্লিউএপি-র হামলায় ২৭ সেনা নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 536

ছবি সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের ম্যালাম-ফাতোরি শহরে সশস্ত্র জঙ্গি সংগঠন আইএসডব্লিউএপি (ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স) হামলায় অন্তত ২৭ সেনা নিহত হয়েছেন। শুক্রবার রাতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও তীব্র গোলাগুলির মধ্য দিয়ে সেনা ঘাঁটি ধ্বংস করে জঙ্গিরা।

জানা গেছে, জঙ্গিরা ট্রাকে করে এসে ১৪৯ ব্যাটালিয়নের সামরিক ঘাঁটিতে আকস্মিক আক্রমণ চালায়। আত্মঘাতী বোমার সঙ্গে ঘাঁটির চারপাশে চলতে থাকে গুলির বর্ষণ। এতে একজন কমান্ডারসহ ২৭ জন সেনা প্রাণ হারান এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

আরও পড়ুন  ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি

একজন প্রত্যক্ষদর্শী সেনা রয়টার্সকে জানান, হামলাটি এতটাই হিংস্র ছিল যে তিন ঘণ্টার লড়াইয়ের পর সেনাদের পিছু হটতে বাধ্য করা হয়। তিনি বলেন, “আমাদের অনেক সহকর্মী ও কমান্ডারকে হারিয়েছি। পুরো ঘাঁটি ধ্বংস হয়ে গেছে।”

স্থানীয় সূত্র জানায়, হামলার পর শহরের অনেক ভবন পুড়িয়ে ফেলা হয় এবং বাসিন্দাদের নিরাপত্তার খোঁজে শহর ছেড়ে পালাতে হয়। স্থানীয় মিলিশিয়া সদস্য মালাকাকা বুকার বলেন, “জঙ্গিরা শহরে তাণ্ডব চালিয়েছে, মানুষজন আতঙ্কে ঘর ছেড়ে পালিয়েছে।”

বোর্নো রাজ্য বহুদিন ধরেই বোকো হারাম ও আইএসডব্লিউএপি-র কার্যক্রমের কেন্দ্রস্থল। নিয়মিত হামলা চালিয়ে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। নাইজেরিয়ার সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও জানা গেছে, হামলার প্রতিরোধে সামরিক ও বেসামরিক উভয় পক্ষ একত্রে কাজ করছে। তবে সহিংসতার এই ধারাবাহিকতায় হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবিক সংকটে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

নাইজেরিয়ার বোর্নোতে আইএসডব্লিউএপি-র হামলায় ২৭ সেনা নিহত

আপডেট সময় ১১:১৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের ম্যালাম-ফাতোরি শহরে সশস্ত্র জঙ্গি সংগঠন আইএসডব্লিউএপি (ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স) হামলায় অন্তত ২৭ সেনা নিহত হয়েছেন। শুক্রবার রাতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও তীব্র গোলাগুলির মধ্য দিয়ে সেনা ঘাঁটি ধ্বংস করে জঙ্গিরা।

জানা গেছে, জঙ্গিরা ট্রাকে করে এসে ১৪৯ ব্যাটালিয়নের সামরিক ঘাঁটিতে আকস্মিক আক্রমণ চালায়। আত্মঘাতী বোমার সঙ্গে ঘাঁটির চারপাশে চলতে থাকে গুলির বর্ষণ। এতে একজন কমান্ডারসহ ২৭ জন সেনা প্রাণ হারান এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

আরও পড়ুন  হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে নতুন সমঝোতা