ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / 171

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে এবং এ লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন।

শনিবার (২১ মার্চ) রাজধানীর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা-তে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  বৈদেশিক ঋণের বোঝা কমিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, “এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।”

তিনি আরও বলেন, দেশের মানুষ যে ধরনের বাংলাদেশ দেখতে চায়, তা গড়ার লক্ষ্যেই সরকার কাজ করছে। একই সঙ্গে তিনি ১৯৭১ এবং ২০২৪ সালে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

দেশ গঠনের এই প্রয়াসে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটি উন্নত ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

নিউজটি শেয়ার করুন

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬