ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি চোখের নিচের কালো দাগ: নিছক দাগ নাকি বড় কোনো রোগের সংকেত সেন্ট লুসিয়া প্রকৃতি, পাহাড় আর সমুদ্রের মোহনীয় দ্বীপ গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ল ট্রাক

নিরাপত্তা ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৫০ হাজার গাড়ি ফিরিয়ে নিচ্ছে টয়োটা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 75

ছবি সংগৃহীত

সিটের পেছনের অংশের যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে প্রায় ৫ লাখ ৫০ হাজার গাড়ি বাজার থেকে ফিরিয়ে নিচ্ছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসড়ক ট্রাফিক নিরাপত্তা প্রশাসন বুধবার জানিয়েছে, সিটের পেছনের অংশ ঠিকমতো লক না হওয়ার কারণে দুর্ঘটনার সময় যাত্রীদের আঘাত পাওয়ার ঝুঁকি বাড়তে পারে। এ কারণে এসব গাড়ি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন

ত্রুটি সংশোধনের তালিকায় রয়েছে ২০২১ থেকে ২০২৪ সালের নির্দিষ্ট কিছু হাইল্যান্ডার এবং হাইল্যান্ডার হাইব্রিড মডেলের গাড়ি। এসব গাড়ির দ্বিতীয় সারির সিট সমন্বয় করার সময় অনেক ক্ষেত্রে ঠিকমতো জায়গামতো লক হচ্ছে না বলে জানা গেছে।

জাতীয় মহাসড়ক ট্রাফিক নিরাপত্তা প্রশাসন আরও জানিয়েছে, ডিলাররা গাড়ির মালিকদের কাছ থেকে কোনো ধরনের খরচ নেবে না। গাড়ির সিটের রিক্লাইনার যন্ত্রাংশের রিটার্ন স্প্রিং পরিবর্তন করে ত্রুটি ঠিক করে দেওয়া হবে।

এর মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি দূর করা সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

নিরাপত্তা ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৫০ হাজার গাড়ি ফিরিয়ে নিচ্ছে টয়োটা

আপডেট সময় ০৩:৩২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সিটের পেছনের অংশের যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে প্রায় ৫ লাখ ৫০ হাজার গাড়ি বাজার থেকে ফিরিয়ে নিচ্ছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসড়ক ট্রাফিক নিরাপত্তা প্রশাসন বুধবার জানিয়েছে, সিটের পেছনের অংশ ঠিকমতো লক না হওয়ার কারণে দুর্ঘটনার সময় যাত্রীদের আঘাত পাওয়ার ঝুঁকি বাড়তে পারে। এ কারণে এসব গাড়ি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে গির্জায় সাবেক মার্কিন সেনার গুলি, হামলাকারীসহ নিহত ৫