ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ছেলে গিয়ে দেখলেন, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন বাবা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 230

ছবি সংগৃহীত

রাজধানীর আজিমপুর এতিমখানার সামনে ট্রাক চাপায় আমজাদ হোসেন (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে লালবাগ আজিমপুর এতিমখানার বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  ভোর সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

হাসপাতালে নিহতের ছেলে সাকিব হোসেন জানান, তাদের বাড়ি ঢাকার দোহার উপজেলার জৈনকি গ্রামে। বর্তমানে থাকেন ফার্মগেট তেজকুনিপাড়া এলাকায়। পেশায় অটোরিকশা চালক ছিলেন তিনি।

সাকিব হোসেন আরও জানান, বৃহস্পতিবার রাতে তার বাবা বাসা থেকে রিকশা নিয়ে বের হন। এরপর শুক্রবার ভোরে পুলিশের মাধ্যমে দুর্ঘটনার খবর জানতে পারেন তারা। সঙ্গে সঙ্গে আজিমপুর এতিমখানার কাছে গিয়ে দেখতে পান তার বাবা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। পরে পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের মাধ্যমে জানতে পারি ভোরে এতিমখানার সামনে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তার বাবা রাস্তায় পড়ে যান। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি লালবাগ থানা পুলিশ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

ছেলে গিয়ে দেখলেন, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন বাবা

আপডেট সময় ০৩:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীর আজিমপুর এতিমখানার সামনে ট্রাক চাপায় আমজাদ হোসেন (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে লালবাগ আজিমপুর এতিমখানার বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের