ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত ওমানের মধ্যস্থতার আলোচনার খবর ‘ভিত্তিহীন’: বলছে তেহরান ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পরিপন্থী: পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রাজিল: দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ও বৈচিত্র্যের শক্তি সংসদে রাষ্ট্রপতির ভাষণ না দিতে প্রধানমন্ত্রীকে চিঠি ওজন কমানোর ‘গোপন অস্ত্র’ পর্যাপ্ত ঘুম? দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টার মিয়ামির অতিমানবিক জয় বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়া সংগঠনগুলোর উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে বিদায়: দায় নিজের কাঁধেই নিলেন শেই হোপ রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বিমান বিধ্বস্ত: ভারতে উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 957

ছবি সংগৃহীত

বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী প্রধান অজিত পাওয়ার। তিনি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র প্রধান। মুম্বাই থেকে বারামতী যাওয়ার পথে তাঁকে বহনকারী উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় অজিত পওয়ারের পাশাপাশি দুই পাইলট এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মীসহ মোট পাঁচজন প্রাণ হারিয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ বুধবার সকাল ৮টা নাগাদ মুম্বই থেকে একটি ছোট উড়োজাহাজে করে বারামতীর উদ্দেশে রওনা হয়েছিলেন অজিত পাওয়ার। আকাশপথের এক ঘণ্টার যাত্রা শেষে বারামতী বিমানবন্দরে অবতরণের ঠিক আগের মুহূর্তেই উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। সামনেই স্থানীয় নির্বাচন, আর সেই প্রচারের উদ্দেশ্যে আজ বারামতীতে পওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভা করার কথা ছিল।

আরও পড়ুন  কাশ্মীরে হামলা, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

দুর্ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে দাউ দাউ করে আগুন ও ধোঁয়া বেরোচ্ছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।

ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজে থাকা পাঁচজন আরোহীর কেউই বেঁচে নেই। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনায় মহারাষ্ট্র তথা ভারতের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এই অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

বিমান বিধ্বস্ত: ভারতে উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

আপডেট সময় ১২:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী প্রধান অজিত পাওয়ার। তিনি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র প্রধান। মুম্বাই থেকে বারামতী যাওয়ার পথে তাঁকে বহনকারী উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় অজিত পওয়ারের পাশাপাশি দুই পাইলট এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মীসহ মোট পাঁচজন প্রাণ হারিয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ বুধবার সকাল ৮টা নাগাদ মুম্বই থেকে একটি ছোট উড়োজাহাজে করে বারামতীর উদ্দেশে রওনা হয়েছিলেন অজিত পাওয়ার। আকাশপথের এক ঘণ্টার যাত্রা শেষে বারামতী বিমানবন্দরে অবতরণের ঠিক আগের মুহূর্তেই উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। সামনেই স্থানীয় নির্বাচন, আর সেই প্রচারের উদ্দেশ্যে আজ বারামতীতে পওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভা করার কথা ছিল।

আরও পড়ুন  ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন