ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

উত্তরায় তিতাসের ভাল্‌ভ বিস্ফোরণ, কয়েক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 1305

ছবি সংগৃহীত

ঢাকার উত্তরা এলাকায় গ্যাস লাইনের একটি ভাল্‌ভ বিস্ফোরণের ঘটনায় উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে দ্রুত মূল লাইন বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে উত্তরা–টঙ্গী সেতুর কাছে একটি শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্‌ভে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে উচ্চচাপে গ্যাস বেরিয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল লাইন বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন  উত্তরায় সিটি করপোরেশনের কবরস্থানে নিহতদের জন্য জায়গা নির্ধারণ প্রধান উপদেষ্টার

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ভাল্‌ভটি প্রতিস্থাপনের কাজ চলছে। মেরামত শেষ হলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও হঠাৎ গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

এর আগে চলতি মাসের শুরুতে তুরাগ নদীর তলদেশে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়া এবং মিরপুর রোডে ভাল্‌ভ বিস্ফোরণের ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দেয়। ধারাবাহিক এসব ঘটনায় নগরবাসীর মধ্যে গ্যাস সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

উত্তরায় তিতাসের ভাল্‌ভ বিস্ফোরণ, কয়েক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

আপডেট সময় ১০:০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

ঢাকার উত্তরা এলাকায় গ্যাস লাইনের একটি ভাল্‌ভ বিস্ফোরণের ঘটনায় উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে দ্রুত মূল লাইন বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে উত্তরা–টঙ্গী সেতুর কাছে একটি শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্‌ভে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে উচ্চচাপে গ্যাস বেরিয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল লাইন বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন  পেশাদার ছিনতাইকারী চক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ