ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ
নগরকান্দায় সংঘর্ষ

আধিপত্য বিস্তার নিয়ে অর্ধশতাধিক আহত, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 435

ছবি সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নগরকান্দা থানা পুলিশের ওসি, স্থানীয় সাংবাদিকসহ অন্তত ৫০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। শনিবার সকালে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রাম এবং ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনার জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়। সংঘর্ষে ঢাল, রামদা, সড়কি, বল্লম, ইট-পাটকেলসহ নানা ধরনের অস্ত্রের ব্যবহার হয়। হামলার সময় বেশ কয়েকটি বাড়ি ও দোকানপাটে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়। আহতদের দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া নারী চিকিৎসক আটক

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, “বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভবিষ্যতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

নগরকান্দায় সংঘর্ষ

আধিপত্য বিস্তার নিয়ে অর্ধশতাধিক আহত, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর

আপডেট সময় ১২:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নগরকান্দা থানা পুলিশের ওসি, স্থানীয় সাংবাদিকসহ অন্তত ৫০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। শনিবার সকালে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রাম এবং ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনার জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়। সংঘর্ষে ঢাল, রামদা, সড়কি, বল্লম, ইট-পাটকেলসহ নানা ধরনের অস্ত্রের ব্যবহার হয়। হামলার সময় বেশ কয়েকটি বাড়ি ও দোকানপাটে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়। আহতদের দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  ফরিদপুরে মোবাইল ব্যাংকিং প্রতারণা চক্রের মূলহোতাসহ ৫ সদস্য আটক