ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩

টারবাইন বিস্ফোরণে নর্থ বেঙ্গল সুগার মিলে স্থবিরতা, বন্ধ চিনি উৎপাদন 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / 527

ছবি সংগৃহীত

নাটোরের লালপুরে অবস্থিত নর্থবেঙ্গল সুগার মিলে টারবাইন বিস্ফোরণের ঘটনায় আখমাড়াই ও চিনি উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মিল সূত্রে জানা গেছে, ভোররাত তিনটার দিকে হঠাৎ টারবাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে টারবাইনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং মেশিন বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার ফলে মিলের ভেতরে ও বাইরের সব আখ ক্রয়কেন্দ্রেও কার্যক্রম স্থগিত করা হয়েছে। এতে আখ পরিবহনকারীরা বিপাকে পড়েছেন।

আরও পড়ুন  তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণ, ফ্লাইট চলাচল স্থগিত

খবর পেয়ে ঢাকা থেকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের বিশেষজ্ঞ দল মিল পরিদর্শন করে মেরামত কার্যক্রম শুরু করেছে। জানা যাচ্ছে, টারবাইন মেরামত শেষ হতে বেশ সময় লাগবে । এরই মধ্যে বিকল্প উপায়ে আখমাড়াই শুরুর চেষ্টা চলছে। মিলের উৎপাদন স্থগিত থাকলেও দ্রুত মেরামতের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

টারবাইন বিস্ফোরণে নর্থ বেঙ্গল সুগার মিলে স্থবিরতা, বন্ধ চিনি উৎপাদন 

আপডেট সময় ০৬:৫১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

নাটোরের লালপুরে অবস্থিত নর্থবেঙ্গল সুগার মিলে টারবাইন বিস্ফোরণের ঘটনায় আখমাড়াই ও চিনি উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মিল সূত্রে জানা গেছে, ভোররাত তিনটার দিকে হঠাৎ টারবাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে টারবাইনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং মেশিন বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার ফলে মিলের ভেতরে ও বাইরের সব আখ ক্রয়কেন্দ্রেও কার্যক্রম স্থগিত করা হয়েছে। এতে আখ পরিবহনকারীরা বিপাকে পড়েছেন।

আরও পড়ুন  ট্রেন লাইনচ্যুত, ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ