ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, প্রধান উপদেষ্টা নিজে ক্লিয়ার করেছেন: রিজওয়ানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / 945

ছবি সংগৃহীত

পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে । তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। প্রধান উপদেষ্টা বলেছেন- ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন। সেভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে ইসিকে। ইসিও সেই নির্দেশনা মোতাবেক প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই অন্তর্বর্তী সরকারের অবস্থান- এমনটাই জানিয়ছেন এই উপদেষ্টা।

আরও পড়ুন  জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আজ রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে একনেকের সভায় অংশ নেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নির্বাচনের সময় ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন বক্তব্য আসছে সেবিষয়ে সরকারের অবস্থান কী, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত ইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের হিসেব-নিকেশ আছে, নিজস্ব রাজনীতি আছে। এটার সাথে সরকারের অবস্থা বদলের কোনো সম্পর্ক নেই।

দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিদেশে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কোনো লিখিত নির্দেশনা আছে বলে জানা নেই। এ বিষয়ে উপদেষ্টা পরিষদেও কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

পরিবেশ উপদেষ্টা বলেন, সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজস ছিল অথবা প্রশাসন নীরব ছিল। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, প্রধান উপদেষ্টা নিজে ক্লিয়ার করেছেন: রিজওয়ানা

আপডেট সময় ০৪:৫৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে । তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। প্রধান উপদেষ্টা বলেছেন- ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন। সেভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে ইসিকে। ইসিও সেই নির্দেশনা মোতাবেক প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই অন্তর্বর্তী সরকারের অবস্থান- এমনটাই জানিয়ছেন এই উপদেষ্টা।

আরও পড়ুন  পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় সুইডেনের সহায়তায় বিশেষ প্রকল্প গ্রহণ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা