ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 824

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় সাদা পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি আগামী রোববার, ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই তারিখ ঠিক করেন। রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মীর এ কে এম নূরুন নবী এবং একই সঙ্গে তিনি আদালতে রিটটি উপস্থাপন করেন।

আরও পড়ুন  তারেক-জুবাইদা রহমান দুর্নীতি মামলায় হাইকোর্টে খালাস

রিটে বলা হয়েছে, ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সরকারি সংস্থা যেন যথাযথ আইনি পদক্ষেপ নেয়। পাশাপাশি ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েনেরও অনুরোধ করা হয়েছে।

রিটে আরও দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে সাদা পাথর লুট রোধে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হিসেবে ঘোষণা করা হবে না, তা জানার জন্য আদালতের কাছে রুল জারি করার অনুরোধ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় দিনের আলোয় বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। প্রশাসনের উপস্থিতি থাকা সত্ত্বেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট

আপডেট সময় ০১:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় সাদা পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি আগামী রোববার, ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই তারিখ ঠিক করেন। রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মীর এ কে এম নূরুন নবী এবং একই সঙ্গে তিনি আদালতে রিটটি উপস্থাপন করেন।

আরও পড়ুন  দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ