ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউটিউব দেখে বিকল্প জ্বালানি তৈরির চেষ্টা: বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই, মে মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান দল বেলারুশ—পূর্ব ইউরোপের স্থিতিশীলতা ও ইতিহাসের দেশ সংসদ ওয়াকআউট করে জনগণের অধিকার ক্ষুণ্ন করবেন না: স্পিকার সুনামগঞ্জের পৃথক হাওরে বজ্রপাত, ধান কাটার সময় ৫ কৃষকের মৃত্যু আগামী ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন হত্যা: ঘাতক অটোরিকশা চালক গ্রেপ্তার রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১৪ কোটির অবৈধ জাল ও পলিথিন জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 307

ছবি সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলায় বড় ধরনের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব মালামালের বাজারমূল্য প্রায় ১৪ কোটি ৫২ লাখ টাকা।

আরও পড়ুন  হবিগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযান: আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার

শনিবার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে চরফ্যাশন বাজার এলাকায় ১০টি গুদামে তল্লাশি চালানো হয়।

অভিযানে জব্দকৃত সামগ্রীর মধ্যে ছিল প্রায় পাঁচ লাখ মিটার নতুন কারেন্ট জাল, পাঁচ লাখ মিটার চরঘেরা জাল, এক লাখ মিটার মশারি জাল, তিন হাজার পিস চায়না দুয়ারি জাল, চার পিস বেহুন্দি জাল এবং ২০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন।

কোস্ট গার্ড জানায়, এসব জাল দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি তৈরি করে। অভিযানের সময় সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অপরদিকে, জব্দকৃত নিষিদ্ধ পলিথিন হস্তান্তর করা হয় পরিবেশ অধিদপ্তরের কাছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, মৎস্যসম্পদ রক্ষা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কোস্ট গার্ড এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ কার্যক্রম দমন করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয় পর্যায়ে ব্যবসায়ী মহলে এ অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সচেতন মহল কোস্ট গার্ডের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১৪ কোটির অবৈধ জাল ও পলিথিন জব্দ

আপডেট সময় ০১:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

ভোলার চরফ্যাশন উপজেলায় বড় ধরনের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব মালামালের বাজারমূল্য প্রায় ১৪ কোটি ৫২ লাখ টাকা।

আরও পড়ুন  মালদ্বীপে বিশেষ অভিযানে ৫০ জন প্রবাসী শ্রমিক আটক