ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়লো জ্বালানি তেলের দাম সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন নিরাপত্তা ঝুঁকিতে ইসলামাবাদ, করাচি ও লাহোরে ভিসা সেবা বন্ধ সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি

চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ, আটক ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 166

ছবি সংগৃহীত

কক্সবাজার চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আবুল কালাম( ৪২) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে চকরিয়া থানা পুলিশের একটি টিম চকরিয়া পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের কোরক বিদ্যাপীঠ স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। ধর্ষণ মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরো বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে বলে জানান চকরিয়া থানা পুলিশ। আটককৃত মোহাম্মদ আবুল কালাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা খামারপাড়া এলাকার মেহের আলীর ছেলে। তিনি একজন পেশাদার চোর বলে জানা গেছে।

আরও পড়ুন  বান্দরবানে দুলাভাই হাতে শালি ধর্ষণ

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, ট্যুরিস্ট পুলিশ সদস্যের বাসায় চুরি করতে গিয়ে তার স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে।

এ মামলাটি খুব গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তিনি আরো বলেন, আগামী রবিবার(২০ জুলাই) পুলিশের স্ত্রীকে ধর্ষণের মামলায় আটককৃত প্রধান আসামী আবুল কালামের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হবে। এছাড়াও এ ধর্ষণ মামলার অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে পুলিশ সদস্যের বাসায় চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্য স্ত্রী সন্তানদের নিয়ে চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় থাকতেন। ভুক্তভোগীর স্বামী কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত। এ ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ, আটক ১

আপডেট সময় ০৭:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

কক্সবাজার চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আবুল কালাম( ৪২) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে চকরিয়া থানা পুলিশের একটি টিম চকরিয়া পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের কোরক বিদ্যাপীঠ স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। ধর্ষণ মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরো বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে বলে জানান চকরিয়া থানা পুলিশ। আটককৃত মোহাম্মদ আবুল কালাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা খামারপাড়া এলাকার মেহের আলীর ছেলে। তিনি একজন পেশাদার চোর বলে জানা গেছে।

আরও পড়ুন  চকরিয়ায় সড়কে গুলি করে যুবককে হত্যা