ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 399

ছবি সংগৃহীত

জোরপূর্বক শ্রম আদায়ের অভিযোগে মঙ্গলবার চীনের আরো ৩৭ কোম্পানির পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করা চীনা কোম্পানির সংখ্যা দাঁড়ালো প্রায় ১৫০-এ।

যেসব কোম্পানি খনি, পোশাক শিল্প এবং সোলার শিল্প সংশ্লিষ্ট। যাদের বিরুদ্ধে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে মার্কিন এই নিষেধাজ্ঞা আসবে। এসব কোম্পানি চীনের জিনজিয়াং অঞ্চলে খনিজ পদার্থ প্রস্তুতকরণ এবং তুলা রফতানিকরণের কাজ করে।

আরও পড়ুন  ডিবি হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরসহ তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস বলছেন, চীনভিত্তিক ৩৭টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হবে উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট এর ভিত্তিতে। এর ফলে এসব কোম্পানি পণ্য আমেরিকাতে প্রবেশ করতে পারবে না।

উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট ২০২১ সালে আমেরিকাতে আইনে পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৪:২২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

জোরপূর্বক শ্রম আদায়ের অভিযোগে মঙ্গলবার চীনের আরো ৩৭ কোম্পানির পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করা চীনা কোম্পানির সংখ্যা দাঁড়ালো প্রায় ১৫০-এ।

যেসব কোম্পানি খনি, পোশাক শিল্প এবং সোলার শিল্প সংশ্লিষ্ট। যাদের বিরুদ্ধে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে মার্কিন এই নিষেধাজ্ঞা আসবে। এসব কোম্পানি চীনের জিনজিয়াং অঞ্চলে খনিজ পদার্থ প্রস্তুতকরণ এবং তুলা রফতানিকরণের কাজ করে।

আরও পড়ুন  সহিংসতার উসকানি! ফিলিস্তিন ইস্যুতে দুই ইসরায়েলি মন্ত্রীকে পাঁচ দেশের নিষেধাজ্ঞা