ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলি হামলায় ইরানের একটি স্কুলের ৫ শিক্ষার্থী নিহত ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা খামেনির বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ২৬ বছরের দাম্পত্যে ইতি টানছেন থালাপতি বিজয়, নেপথ্যে যে কারণ নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী এটাই সেরা সুযোগ, সরকারের দখল নিন: ইরানিদের প্রতি ট্রাম্পের বার্তা ভয়াবহ যুদ্ধের শঙ্কা, ইরানের পাল্টা হামলা শুরু ইরানের পাল্টা হামলার নাম ‘ফাতহে খায়বার’ বিএনপি নেতা হত্যা: সাবেক জেলা সহ-সভাপতিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 276

ছবি সংগৃহীত

মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী এলাকায় যাত্রীবাহী একটি বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।

আরও পড়ুন  সবার নজর ইরানে, গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৪০: ত্রাণের অপেক্ষায় ঝরলো প্রাণ

রবিবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ভ্যানচালক এবং অন্যজন ভ্যানের যাত্রী ছিলেন।

নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার গৌরীচরণপুর গ্রামের বাসিন্দা ও ভ্যানচালক সাগর (৪৭) এবং একই উপজেলার দোড়ামথনা গ্রামের চুন্নু মিয়ার স্ত্রী রেশমা খাতুন (৩৫)।

রামনগর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবর রহমান জানান, সকালে মাগুরাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস আলমখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোপালপুরগামী ব্যাটারিচালিত একটি যাত্রীভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক সাগরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রেশমা খাতুনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এসআই মাহবুবর রহমান আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে বাসচালক পালিয়ে গেছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।

এই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবিতে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০

আপডেট সময় ০৭:২৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী এলাকায় যাত্রীবাহী একটি বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।

আরও পড়ুন  গাজায় ফের ইসরায়েলি হামলায় ৩ শিশুসহ নিহত ১৬