ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: সাজা বাতিল চেয়ে খালেদা জিয়ার আপিলের রায় আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 203

ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেয়া ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিলের রায় আজ। গতকাল আপিল বিভাগে শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ রায়ের দিন নির্ধারণ করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকনসহ সিনিয়র আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং দুদকের পক্ষে মো: আসিফ হাসান শুনানি করেন।

আরও পড়ুন  সংবিধান সংশোধনে একমত বিএনপি, তবে গণপরিষদের প্রয়োজন নেই

খালেদা জিয়ার আইনজীবীরা দাবি করেন, প্রমাণ ছাড়াই নিম্ন আদালত পাঁচ বছরের সাজা দেন এবং হাইকোর্ট তা বাড়িয়ে ১০ বছর করে। এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে তারা মন্তব্য করেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট সেই সাজা ১০ বছরে উন্নীত করে। আপিল বিভাগ সেই রায় স্থগিত করে পুনর্বিচার নির্দেশ দেয়। আজকের রায়ে খালেদা জিয়া ন্যায়বিচার পাবেন বলে তার আইনজীবীদের আশা।

নিউজটি শেয়ার করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: সাজা বাতিল চেয়ে খালেদা জিয়ার আপিলের রায় আজ

আপডেট সময় ০১:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেয়া ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিলের রায় আজ। গতকাল আপিল বিভাগে শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ রায়ের দিন নির্ধারণ করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকনসহ সিনিয়র আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং দুদকের পক্ষে মো: আসিফ হাসান শুনানি করেন।

আরও পড়ুন  ইতিহাস বিকৃতি রুখতে কঠোর অবস্থানে বিএনপি: জাতীয় প্রেসক্লাবে তথ্যমন্ত্রী