ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 694

ছবি সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাত মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা-মাসহ মোট পাঁচজন। শনিবার দুপুর ১১টার দিকে উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার প্রসেনজিৎ ও তন্দ্রা দম্পতির একমাত্র সন্তান। দুর্ঘটনার পর শিশুটির নিথর দেহ রাখা হয় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায়, আর তার বাবা-মাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন  ময়মনসিংহের নান্দাইলে লুডো খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ১৬

প্রত্যক্ষদর্শীরা জানান, পাইস্কা বাইপাস এলাকায় দ্রুতগতির একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা প্রসেনজিৎ ও তন্দ্রা দম্পতি তাদের শিশুসন্তানসহ গুরুতর আহত হন। আহতদের মধ্যে আরও রয়েছেন সিএনজির চালক বাবলা (৪০), যাত্রী ইমরান (৩৫) এবং সেতু (২০)।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মালিহা নুজাত জানান, দুর্ঘটনায় একটি শিশু নিহত হয়েছে এবং গুরুতর আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করেছে। এ ঘটনায় নকলা থানায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, পাইস্কা বাইপাস এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ এলাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও গতিরোধক স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

আপডেট সময় ০৪:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫