ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা
লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে নাওয়াফ সালাম মনোনীত,

হি”জ*বু”ল্লা’হর তীব্র প্রতিক্রিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 475

লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে নাওয়াফ সালাম মনোনীত, হি"জ*বু"ল্লা'হর তীব্র প্রতিক্রিয়া

লেবাননের সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে চমক এনে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট নাওয়াফ সালামকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) তাকে আনুষ্ঠানিকভাবে এই পদে নির্বাচিত করা হয়। দীর্ঘ দুই বছরের অচলাবস্থা কাটিয়ে প্রেসিডেন্ট জোসেফ আউনের নির্বাচনের পর সালামের প্রধানমন্ত্রী মনোনয়ন লেবাননের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

নাওয়াফ সালাম একজন সংস্কারপন্থী রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত। সুন্নি মুসলিমদের মধ্য থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার সাংবিধানিক শর্ত পূরণ করে তিনি ইতোমধ্যেই দুবার এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর সৌজন্যতা, বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

তবে তার নিয়োগ হিজবুল্লাহ ও তাদের মিত্র শিয়া দল আমাল জোটের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। হিজবুল্লাহর সংসদীয় নেতা মোহাম্মদ রাদ বলেছেন, সালামের মনোনয়ন লেবাননে “বিভাজনের বীজ” বপন করতে পারে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, মন্ত্রিসভা স্বীকৃত ক্ষমতা ভাগাভাগির চুক্তিকে সম্মান জানাবে।

হিজবুল্লাহর আপত্তি এবং তাদের অভিযোগের মুখে নাওয়াফ সালাম নিজেকে একটি পরিবর্তন ও সমন্বয়ের প্রতীক হিসেবে প্রমাণ করতে পারবেন কি না, তা নিয়ে এখন জোর আলোচনা চলছে। বিশ্লেষকরা মনে করছেন, এ মনোনয়ন লেবাননের স্থবির রাজনৈতিক ব্যবস্থায় নতুন দিকনির্দেশনা আনতে পারে।

নিউজটি শেয়ার করুন

লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে নাওয়াফ সালাম মনোনীত,

হি”জ*বু”ল্লা’হর তীব্র প্রতিক্রিয়া

আপডেট সময় ১১:১৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

লেবাননের সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে চমক এনে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট নাওয়াফ সালামকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) তাকে আনুষ্ঠানিকভাবে এই পদে নির্বাচিত করা হয়। দীর্ঘ দুই বছরের অচলাবস্থা কাটিয়ে প্রেসিডেন্ট জোসেফ আউনের নির্বাচনের পর সালামের প্রধানমন্ত্রী মনোনয়ন লেবাননের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

নাওয়াফ সালাম একজন সংস্কারপন্থী রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত। সুন্নি মুসলিমদের মধ্য থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার সাংবিধানিক শর্ত পূরণ করে তিনি ইতোমধ্যেই দুবার এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আরও পড়ুন  প্রযুক্তিনির্ভর গবেষণায় সরকারের পূর্ণ সহযোগিতার ঘোষণা প্রধানমন্ত্রীর