ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

চট্টগ্রাম বন্দরে সচল আমদানি-রফতানি কার্যক্রম, স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 360

ছবি: সংগৃহীত

দুই দিনের অচলাবস্থার পর আবারও চাঙা হয়ে উঠেছে দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রাম বন্দর। সোমবার (৩০ জুন) সকাল থেকে বন্দরে পুরোদমে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। পাশাপাশি সচল হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের যাবতীয় কার্যক্রমও। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পণ্য আমদানিকারক-রফতানিকারকরা।

কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে গত শনিবার (২৮ জুন) সকাল থেকে কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউসের কার্যক্রম। কর্মসূচি প্রত্যাহারের পর রোববার (২৯ জুন) রাত থেকেই কর্মকর্তারা কাজে যোগ দেন।

আরও পড়ুন  চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালাল দুই আসামি

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম জানান, ‘কর্মসূচি প্রত্যাহারের পর গতকাল রাত থেকেই সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়। আজ সোমবার থেকে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান আছে।’

তিনি আরও বলেন, ‘বন্দরে জাহাজ থেকে আমদানি কনটেইনার খালাসের কাজ শুরু হয়েছে। বেসরকারি ডিপো থেকে রফতানিযোগ্য কনটেইনার বন্দরে এনে জাহাজে তোলা হচ্ছে। একইসঙ্গে বন্দরের ভেতর কনটেইনার খোলা ও পণ্য খালাসের কাজও চলছে।’

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘আজ সোমবার সকাল থেকেই বন্দরজুড়ে পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। জাহাজে কনটেইনার ওঠানো-নামানো, স্থানান্তর, খালাসসহ সব ধরণের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

বন্দর ও কাস্টম হাউসের কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় আমদানি-রফতানিনির্ভর ব্যবসা-বাণিজ্যে গতি ফেরার আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরে সচল আমদানি-রফতানি কার্যক্রম, স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের

আপডেট সময় ০৪:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

দুই দিনের অচলাবস্থার পর আবারও চাঙা হয়ে উঠেছে দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রাম বন্দর। সোমবার (৩০ জুন) সকাল থেকে বন্দরে পুরোদমে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। পাশাপাশি সচল হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের যাবতীয় কার্যক্রমও। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পণ্য আমদানিকারক-রফতানিকারকরা।

কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে গত শনিবার (২৮ জুন) সকাল থেকে কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউসের কার্যক্রম। কর্মসূচি প্রত্যাহারের পর রোববার (২৯ জুন) রাত থেকেই কর্মকর্তারা কাজে যোগ দেন।

আরও পড়ুন  ভারত-বাংলাদেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার দেশের আমদানি-রফতানি বাণিজ্যে ধস