ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত আবারো ৯ নারী-শিশুকে পুশইন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 696

ছবি সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারো নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরের দিকে তাদেরকে মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে পুশইন করেন তারা।

আরও পড়ুন  খাগড়াছড়িতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলন, মাত্র ৮ দিনের ব্যাবধানে আবারো নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে জোরপূর্বক পুশইন করে বিএসএফ।

পুশইন করা ৯ জন বর্তমানে স্থানীয় বিজিবির হেফাজতে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান ইউএনও মনজুর আলম।

প্রসঙ্গত, এনিয়ে দফায় দফায় মাটিরাঙ্গা ও পানছড়ির সীমান্ত দিয়ে পুশইন করে বিএসএফ। সর্বশেষ ১৯জুন মাটিরাঙ্গার তাইন্দংয়ের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইন করে বিএসএফ

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত আবারো ৯ নারী-শিশুকে পুশইন

আপডেট সময় ০৩:৫৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫