ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

ঢাকার বাতাসে বিপজ্জনক দূষণ: শীর্ষে বিশ্বের তালিকায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 332

ঢাকার বাতাসে বিপজ্জনক দূষণ: শীর্ষে বিশ্বের তালিকায়

কুয়াশা সরিয়ে শীতের অনুভূতি কিছুটা কমলেও ঢাকার বায়ুদূষণ যেন আরও বাড়ছে। শুষ্ক আবহাওয়ার কারণে রাজধানীর বাতাসে ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা। সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার বায়ুদূষণ বিশ্বের ১২৩ শহরের তালিকায় শীর্ষে উঠেছে।

সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসের মান স্কোর ছিল ২৭৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটেগরিতে পড়ে। এই অবস্থায় নগরবাসীকে জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  খালেদা জিয়ার অবস্থার উন্নতি নেই

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর ২৩৬। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ২৩৪। এ দুই শহরের বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

বায়ুমান সূচক অনুযায়ী, ২০০-এর বেশি স্কোর জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ঢাকার বাতাসে বিপজ্জনক দূষণ: শীর্ষে বিশ্বের তালিকায়

আপডেট সময় ০১:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

কুয়াশা সরিয়ে শীতের অনুভূতি কিছুটা কমলেও ঢাকার বায়ুদূষণ যেন আরও বাড়ছে। শুষ্ক আবহাওয়ার কারণে রাজধানীর বাতাসে ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা। সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার বায়ুদূষণ বিশ্বের ১২৩ শহরের তালিকায় শীর্ষে উঠেছে।

সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসের মান স্কোর ছিল ২৭৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটেগরিতে পড়ে। এই অবস্থায় নগরবাসীকে জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ গড়তে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা