ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
শিরোনাম :
পদ্মায় বালু উত্তোলন নিয়ে গুলিতে বিএনপি কর্মী নিহত শর্তহীনভাবে লেবানন ছাড়তে হবে ইসরায়েলকে: হিজবুল্লাহ তুরস্ককে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার প্রস্তাব দেবে সরকার: ফখরুল চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্ব বদলালেও বাংলাদেশ-চীন বন্ধুত্ব অটুট থাকবে: সি চিন পিং চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হরমুজ প্রণালিতে হামলার জেরে আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে তেলের দাম মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাচ্ছেন আধুনিক অস্ত্র, সংশোধন হচ্ছে আইন

আশুরা ও রথযাত্রা উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 422

ছবি সংগৃহীত

পবিত্র আশুরা ও রথযাত্রা উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নিচ্ছে। তাজিয়া বা শোক মিছিলসহ সব ধর্মীয় কর্মসূচি যেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বুধবার (২৫ জুন) ডিএমপি সদর দপ্তরে আয়োজিত সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়।

সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “আশুরা ও রথযাত্রা উপলক্ষে সকল ধর্মাবলম্বীর পারস্পরিক সম্মান ও সম্প্রীতির ভিত্তিতে অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।”

আরও পড়ুন  ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হলেন ডিএমপির সাবেক ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক

সমন্বয় সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম পাওয়ার পয়েন্টের মাধ্যমে সমগ্র নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় তাজিয়া মিছিল উদযাপন কমিটির নেতারা, বিভিন্ন সেবা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার তাজিয়া মিছিল আয়োজকদের আহ্বান জানান, যাতে তারা মিছিলের শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করেন। পাশাপাশি পুলিশ বাহিনী সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে।

সভায় আরও জানানো হয়, আসন্ন রথযাত্রা উদযাপন হবে ২৭ জুন এবং উল্টো রথযাত্রা হবে ৫ জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ জুলাই পালিত হবে পবিত্র আশুরা। এই সব ধর্মীয় আয়োজনে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বলেন, “ধর্মীয় অনুষ্ঠানগুলো ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শুরু থেকেই সতর্ক থাকতে হবে। বিশেষ করে তাজিয়া মিছিলে শুরু থেকেই ভিডিও ক্যামেরা স্থাপন করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মাসুদ করিম, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য অধিদপ্তর, ডিপিডিসি, ডেসকো, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধি এবং শোক মিছিল উদযাপন কমিটির নেতারা।

ডিএমপি আশাবাদ ব্যক্ত করেছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সকল আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

আশুরা ও রথযাত্রা উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি

আপডেট সময় ০৮:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

পবিত্র আশুরা ও রথযাত্রা উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নিচ্ছে। তাজিয়া বা শোক মিছিলসহ সব ধর্মীয় কর্মসূচি যেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বুধবার (২৫ জুন) ডিএমপি সদর দপ্তরে আয়োজিত সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়।

সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “আশুরা ও রথযাত্রা উপলক্ষে সকল ধর্মাবলম্বীর পারস্পরিক সম্মান ও সম্প্রীতির ভিত্তিতে অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।”

আরও পড়ুন  রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কঠোর অভিযান, আইন লঙ্ঘনে ১৪৪৫ মামলা, ২২২ গাড়ি ডাম্পিং