ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

যৌতুক হিসেবে ইজিবাইক না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 603

ছবি সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যৌতুক হিসেবে ইজিবাইক কিনে না দেয়ায় রোকসানা আক্তার (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী আজিম শেখ (৩০) কে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন  ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

শনিবার (১৪ জুন) গভীর রাতে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রোকসানা সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রুপপুর গ্রামের রশিদ শেখের মেয়ে এবং অভিযুক্ত আজিম শেখ একই ইউনিয়নের অম্বলপুর গ্রামের খালেক শেখের ছেলে। তাদের সংসারে তিন বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

নিহতের বাবা রশিদ শেখ বলেন, “২০১৯ সালে আজিমের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের সময় এক লাখ টাকা ও স্বর্ণালংকার যৌতুক হিসেবে দিয়েছিলাম। কিন্তু বিয়ের পর থেকেই আজিম আমার মেয়েকে আরও টাকার জন্য চাপ দিতে থাকে। সে ড্রেজারে কাজ করার পাশাপাশি মাদক সেবন করতো। টাকা না দিলে আমার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করতো।”

তিনি আরও জানান, “সাম্প্রতিক সময়ে আজিম রোকসানাকে ইজিবাইক কিনে দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল। শনিবার দিবাগত রাত ৩টার দিকে আজিমের প্রতিবেশী ইজিবাইকচালক বিল্লাল আমাকে ফোন করে জানায়, রোকসানাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। পরে ভোর সাড়ে ৪টায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি, আমার মেয়ে আর বেঁচে নেই। তার গলায় কালো দাগ ও নখের আঁচড়ের চিহ্ন ছিল। এতে আমি নিশ্চিত হই, আজিমই আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমি এর বিচার চাই এবং মামলা করব।”

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই স্বামী আজিমকে আটক করা হয়েছে। নিহতের বাবা মামলা করলে আজিমকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।”

পুলিশ জানায়, তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে অভিযুক্তের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

যৌতুক হিসেবে ইজিবাইক না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

আপডেট সময় ০৩:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যৌতুক হিসেবে ইজিবাইক কিনে না দেয়ায় রোকসানা আক্তার (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী আজিম শেখ (৩০) কে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন  রাজধানীতে ২ দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার