ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জের পৃথক হাওরে বজ্রপাত, ধান কাটার সময় ৫ কৃষকের মৃত্যু আগামী ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন হত্যা: ঘাতক অটোরিকশা চালক গ্রেপ্তার রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ ইরান পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের সংসার সুখের করতে স্বামীকে কৃতজ্ঞতা জানানোর দিন আজ খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা

ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনা: যাত্রীসহ বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 293

ছবি সংগৃহীত

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি মেঘানী নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বিমানটি উড্ডয়নের সময়ই ভেঙে পড়ে।

ঘটনাস্থলটি একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা হওয়ায় নিরাপত্তার স্বার্থে আশপাশের সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন  ভারতের স্থলবন্দরে ৯ প্রকার বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ ও ‘এনডিটিভি’র বরাতে জানা যায়, বিমানটি এয়ার ইন্ডিয়ার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, এখন পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

দুর্ঘটনার পর পরই সেখান থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। দ্রুত সময়ের মধ্যে সাতটি দমকলের ইঞ্জিন ও অন্তত এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এলাকাটি ঘিরে ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তবে বিমানটি যাত্রীবাহী ছিল, না কি পণ্যবাহী—সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিমানের ধরণ ও অভ্যন্তরে কতজন আরোহী ছিলেন, সেটিও এখন পর্যন্ত স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু মানুষকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। আহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

বিমান দুর্ঘটনার এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধার অভিযান চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন।

আহমেদাবাদ শহরের স্থানীয় প্রশাসন জানিয়েছে, যত দ্রুত সম্ভব দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল এবং বিমান সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় রয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনা: যাত্রীসহ বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

আপডেট সময় ০৪:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি মেঘানী নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বিমানটি উড্ডয়নের সময়ই ভেঙে পড়ে।

ঘটনাস্থলটি একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা হওয়ায় নিরাপত্তার স্বার্থে আশপাশের সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন  কলম্বিয়ার উররাওতে বিমান দুর্ঘটনায় ১০ জন যাত্রীর সবাই নিহত