ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

অবৈধ ড্রেজিং বন্ধে সেনাবাহিনী ও কোস্টগার্ড মোতায়েনের হুঁশিয়ারি রেলপথ উপদেষ্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 574

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের পদ্মা সেতু এলাকায় নদীভাঙন রোধে অবৈধ ড্রেজার বন্ধে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, নদীর গতিপথ পরিবর্তন এবং অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এসব কর্মকাণ্ড দ্রুত বন্ধ না করলে বাঁধ দিয়েও সমস্যা সমাধান সম্ভব নয়।

বুধবার (১১ জুন) বেলা ১২টার দিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধ সংলগ্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ইরানে সম্ভাব্য বড় আকারের হামলার দাবি, পাল্টা জবাবের প্রস্তুতি তেহরানের

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, “জেলা প্রশাসককে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে—শুধু ড্রেজার চালানো শ্রমিকদের আটক নয়, বরং ড্রেজার যন্ত্রাংশ জব্দ করতে হবে এবং মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থের পরিপন্থীভাবে কেউ যদি অবৈধ ড্রেজার চালাতে অনুমতি দিয়ে থাকেন, সে যেই হোক, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।”

তিনি আরও বলেন, “প্রশাসন অনেক সময় শ্রমিকদের ধরে ছেড়ে দেয়। এতে কোনো লাভ হয় না। ভাঙন প্রতিরোধে মূলত যন্ত্রপাতি জব্দ এবং মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।”

এই সময় আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন, শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ তারেক হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর আশপাশে অবৈধভাবে ড্রেজার চালানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ফলে প্রতি বর্ষায় নদীভাঙনের আশঙ্কা বাড়ছে। তবে এবার উপদেষ্টাদের সরেজমিন পরিদর্শন এবং কঠোর অবস্থানের ফলে জনমনে কিছুটা আশার সঞ্চার হয়েছে।

সরকারি উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে পদ্মা সেতু সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকা রক্ষায় নতুন পথ খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

অবৈধ ড্রেজিং বন্ধে সেনাবাহিনী ও কোস্টগার্ড মোতায়েনের হুঁশিয়ারি রেলপথ উপদেষ্টার

আপডেট সময় ০৪:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

শরীয়তপুরের পদ্মা সেতু এলাকায় নদীভাঙন রোধে অবৈধ ড্রেজার বন্ধে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, নদীর গতিপথ পরিবর্তন এবং অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এসব কর্মকাণ্ড দ্রুত বন্ধ না করলে বাঁধ দিয়েও সমস্যা সমাধান সম্ভব নয়।

বুধবার (১১ জুন) বেলা ১২টার দিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধ সংলগ্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার হতে দেবো না: তারেক রহমান