ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়লো জ্বালানি তেলের দাম সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু

কানাডায় আটক বাবা সিদ্দিক হত্যা মামলার পলাতক আসামি জিশান আখতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 182

ছবি সংগৃহীত

মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিক হত্যা মামলার অন্যতম পলাতক অভিযুক্ত জিশান আখতারকে কানাডায় আটক করা হয়েছে বলে জানা গেছে। যদিও মুম্বাই পুলিশ এই তথ্য বিভিন্ন সূত্রে নিশ্চিত করলেও, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি কানাডা সরকার।

মুম্বাই পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, “আমরা এখনো কানাডা থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পাইনি। তবে নিজেদের সোর্সের মাধ্যমে জানতে পেরেছি, জিশান আখতারকে কানাডায় গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি সরকারিভাবে নিশ্চিত হওয়ার অপেক্ষায় আছি।”

আরও পড়ুন  কানাডায় নির্বাচনে লিবারেলের জয়, প্রধানমন্ত্রী হয়েই ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কার্নি

উল্লেখ্য, মুম্বাই পুলিশের অপরাধ শাখা দাখিল করা অভিযোগপত্রে জিশান আখতারকে পলাতক হিসেবে চিহ্নিত করেছিল। তদন্তে উঠে আসে, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-ই এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন। হত্যাকাণ্ডে জিশান আখতার ও শুভম লোনকারকে ভাড়া করেছিলেন বিষ্ণোই।

২০২৪ সালের ১২ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বাবা সিদ্দিককে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় তিনি তাঁর ছেলে ও বিধানসভার সাবেক সদস্য জিশান সিদ্দিকের অফিসের সামনে অবস্থান করছিলেন। গুলির ঘটনায় সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হলেও মূল শুটার পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে অপরাধ শাখার অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এই মামলায় এ পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে জিশান আখতার ও শুভম লোনকার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পুলিশের এক কর্মকর্তা জানান, জিশানের অবস্থান এক পর্যায়ে নেপালে শনাক্ত করা হলেও, সেখান থেকে তিনি ফের গা-ঢাকা দেন।

এখন কানাডায় তাঁর আটক হওয়ার খবরে মামলার তদন্তে নতুন মোড় এসেছে। তবে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে এখনও কোনো সরকারিভ যোগাযোগ হয়নি বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে, আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে ভারত জিশান আখতারের প্রত্যর্পণের উদ্যোগ নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

কানাডায় আটক বাবা সিদ্দিক হত্যা মামলার পলাতক আসামি জিশান আখতার

আপডেট সময় ০৩:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিক হত্যা মামলার অন্যতম পলাতক অভিযুক্ত জিশান আখতারকে কানাডায় আটক করা হয়েছে বলে জানা গেছে। যদিও মুম্বাই পুলিশ এই তথ্য বিভিন্ন সূত্রে নিশ্চিত করলেও, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি কানাডা সরকার।

মুম্বাই পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, “আমরা এখনো কানাডা থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পাইনি। তবে নিজেদের সোর্সের মাধ্যমে জানতে পেরেছি, জিশান আখতারকে কানাডায় গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি সরকারিভাবে নিশ্চিত হওয়ার অপেক্ষায় আছি।”

আরও পড়ুন  চীনা বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক কমালো কানাডা