ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
চড়া দামে এলএনজি নাকি সহনীয় লোডশেডিং, সিদ্ধান্ত নিতে হবে: তথ্য উপদেষ্টা হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাতজনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ গণমাধ্যমে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য প্রতিমন্ত্রী শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

বরগুনায় কোরবানির দিনে পশু কাটতে গিয়ে আহত ২০ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / 660

ছবি: সংগৃহীত

বরগুনার বিভিন্ন এলাকায় ঈদুল আজহার প্রথম দিনে কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে অন্তত ২০ জন ব্যক্তি আহত হয়েছেন। তবে কারও আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরেছেন।

শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন সময়ে তারা বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, কোরবানির সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তারা। কয়েকজনের কাটা স্থানে ২ থেকে ৩টি সেলাই দিতে হয়েছে।

আরও পড়ুন  রাজধানীর কোথায় কোথায় বসছে কোরবানির বিশাল পশুর হাট?

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন বলেন, “আহতরা সবাই মৌসুমি কসাই। পশু কাটার কাজে তারা অভ্যস্ত নন। এ কারণে অসাবধানতায় নিজেরাই নিজেদের আঘাত করেছেন।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর থেকেই পশু কোরবানির সময় আহত হয়ে অনেকেই হাসপাতালে আসতে থাকেন। তবে এদের মধ্যে কেউই দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন পড়েনি।

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের মতে, কোরবানির সময় অভিজ্ঞ কসাইয়ের অভাব এবং পর্যাপ্ত সাবধানতার অভাবেই এমন দুর্ঘটনা ঘটে থাকে। সচেতনতা বাড়ালে এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

বরগুনায় কোরবানির দিনে পশু কাটতে গিয়ে আহত ২০ জন

আপডেট সময় ০৭:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫