ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ

শেরপুরে গারো পাহাড়ে আবারও হাতির আক্রমণ, নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 725

ছবি: সংগৃহীত

শেরপুরের গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। মঙ্গলবার (২০ মে) রাতে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলা ও গজনী এলাকায় পৃথক ঘটনায় এই মর্মান্তিক মৃত্যু ঘটে।

নিহতরা হলেন গান্ধিগাঁও এলাকার আব্দুল হাকিমের ছেলে আজিজুর রহমান আকাশ (৩৮) এবং গজনী এলাকার সহেন সিমসাংয়ের ছেলে এফিলিস হাগিদক (৫২)। তারা যথাক্রমে অটোভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।

আরও পড়ুন  সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সীমান্তঘেঁষা দরবেশতলা এলাকায় ২০-৩০টি হাতির একটি দল ধানক্ষেতে নেমে পড়ে। ফসল রক্ষায় স্থানীয়রা লাঠি হাতে হাতি তাড়াতে গেলে আজিজুর রহমান আকাশ একটি হাতির খুব কাছে চলে যান। একপর্যায়ে একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অমিও জ্যোতি সাইফুল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়। হাতির পায়ের আঘাতে তার মুখমণ্ডল ও পেট থেঁতলে যায়।

অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে গজনী এলাকায় বাড়ি ফেরার পথে এফিলিস হাগিদক আরও তিনজনের সঙ্গে একটি সড়কে দাঁড়িয়ে থাকা হাতির মুখোমুখি হন। বাকিরা দৌড়ে পালালেও তিনি পালাতে না পারায় একটি হাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে ফেলে পায়ে পিষ্ট করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমীন জানান, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী রেঞ্জার আব্দুল করিম জানান, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এদিকে গারো পাহাড়ে মানুষের সঙ্গে হাতির সংঘাত দিন দিন তীব্র আকার ধারণ করছে। পরিবেশবিদদের মতে, বনাঞ্চল দখল ও খাদ্যাভাবের কারণে হাতির দল প্রতিনিয়ত লোকালয়ে নেমে আসছে। ধানক্ষেত ও বাড়িঘরে হামলা চালাচ্ছে। কৃষকেরা ফসল রক্ষায় বিদ্যুতের তার ব্যবহার করছেন, তাতে মারা যাচ্ছে বন্য হাতিও।

দুইপক্ষের এ সংঘাতে প্রাণ যাচ্ছে মানুষ ও বন্যপ্রাণীর। দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

শেরপুরে গারো পাহাড়ে আবারও হাতির আক্রমণ, নিহত ২

আপডেট সময় ১২:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

শেরপুরের গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। মঙ্গলবার (২০ মে) রাতে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলা ও গজনী এলাকায় পৃথক ঘটনায় এই মর্মান্তিক মৃত্যু ঘটে।

নিহতরা হলেন গান্ধিগাঁও এলাকার আব্দুল হাকিমের ছেলে আজিজুর রহমান আকাশ (৩৮) এবং গজনী এলাকার সহেন সিমসাংয়ের ছেলে এফিলিস হাগিদক (৫২)। তারা যথাক্রমে অটোভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।

আরও পড়ুন  সুনামগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩