ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

গাইবান্ধায় বজ্রপাতে এক কৃষকের গরুর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / 523

ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারীতে বজ্রপাতে এক কৃষকের গরুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে কাতলামারী গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক জাহিদুল মিয়া (৪৮) ওই ইউনিয়নের কাতলামারী গ্রামের বাসিন্দা৷ গরুটির বর্তমান বাজার মূল্য প্রায় লাখ টাকা।

আরও পড়ুন  গাইবান্ধায় অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষক জাহিদুল মিয়া কাতলামারী গ্রামের মুন্সীরহাটে অফদা বাধ এলাকায় ঘাস খাওয়ার জন্য গরুটিকে রেখে আসেন। হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হলে গরুটি ঘটনাস্থলেই মারা যায়।

বৃষ্টি শেষে গরুর মালিক মাঠে গিয়ে গরুটিকে মৃত দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

কৃষক জাহিদুল মিয়া বলেন, বৃষ্টি শেষ হলে গরু আনতে যাই। গিয়ে দেখি বজ্রপাতে আমার গরুটি মারা গেছে। আমি কৃষি কাজ করে সংসার চালাই পাশাপাশি গরুটি লালন পালন করছিলাম।আমার অপূরনীয় ক্ষতি হয়ে গেলো।

স্থানীয় বাসিন্দা রহমান মিয়া বলেন, দরিদ্র কৃষকের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। গরুটির আনুমানিক মূল্য লাখ টাকা। তিনি ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধায় বজ্রপাতে এক কৃষকের গরুর মৃত্যু

আপডেট সময় ০৬:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫