ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

প্রতারণার মিথ্যা মামলায় বাদীকে জরিমানা, আসামি খালাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 573

ছবি: সংগৃহীত

প্রতারণার অভিযোগে মিথ্যা মামলায় বাদীকে জরিমানা ও আসামিকে বেকসুর খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার (৭ মে) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এই রায় ঘোষণা করেন। রায়ে মামলার বাদী রোসানকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ই-ট্রাফিক ব্যবস্থা: জরিমানা না দিলে পরোয়ানা

আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়ের আদেশে বলা হয়েছে, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটিকে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করেন। এরপর আদালত বাদীকে এক দিনের শোকজ নোটিশ দেন এবং ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় এই সাজা দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেছেন যে, এই ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

আদালত সূত্রে জানা যায়, নবাবগঞ্জ উপজেলার নাওপাড়া ইউনিয়নের ব্রাহা গ্রামের বাসিন্দা রোসান ২০২১ সালে স্থানীয় আরেক নারী রোকেয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে বাদীর কাছে থেকে আসামি রোকেয়া ২৩ লাখ ৯০ হাজার টাকা ধার নেন। পরে এই টাকা ফের‍ত চাইলে আসামি রোকেয়া বাদীকে হত্যার হুমকি দেন।

নিউজটি শেয়ার করুন

প্রতারণার মিথ্যা মামলায় বাদীকে জরিমানা, আসামি খালাস

আপডেট সময় ০৬:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

প্রতারণার অভিযোগে মিথ্যা মামলায় বাদীকে জরিমানা ও আসামিকে বেকসুর খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার (৭ মে) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এই রায় ঘোষণা করেন। রায়ে মামলার বাদী রোসানকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন  আসামি ধরতে গিয়ে পুলিশের এসআই নিহত