ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

মার্চে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৬৪ জন: যাত্রী কল্যাণ সমিতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 314

ছবি সংগৃহীত

গত মার্চ মাসে দেশে সড়ক, রেল ও নৌ-পথে প্রাণ হারিয়েছেন ৬৬৪ জন মানুষ। আহত হয়েছেন আরও ১২৫৩ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশের জাতীয় ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত দুর্ঘটনার খবর পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র সড়কপথেই মার্চে ৫৯৩টি দুর্ঘটনায় ৬১২ জন নিহত এবং ১২৪৬ জন আহত হয়েছেন। রেলপথে ৪০টি দুর্ঘটনায় ৩৪ জন প্রাণ হারিয়েছেন, আহত ৬ জন। নৌপথে ৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন, আহত ১ জন। সব মিলিয়ে ৬৪১টি দুর্ঘটনায় ৬৬৪ জনের মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন  সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন একই পরিবারের ৪ জনসহ ৫ বাংলাদেশি

মোটরসাইকেল দুর্ঘটনার হারও ছিল উদ্বেগজনক। ২২৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫১ জনের মৃত্যু এবং ২০৮ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ঢাকা বিভাগে সর্বাধিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে ১৪৮টি দুর্ঘটনায় ১৫০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩৬৪ জন। অন্যদিকে, বরিশাল বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে। সেখানে ৩১টি দুর্ঘটনায় নিহত ৩১ এবং আহত ৮৬ জন।

যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ট্রাফিক আইন প্রয়োগে দুর্বলতা, নিয়ন্ত্রক সংস্থার দুর্নীতি, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, ফুটপাত দখল, এবং রোড সাইন বা আলোর অভাবকে চিহ্নিত করেছে। এছাড়া, উল্টোপথে গাড়ি চালানো, সড়কে চাঁদাবাজি এবং বেপরোয়া গতিও দুর্ঘটনার জন্য দায়ী।

প্রতিবেদনে দুর্ঘটনা রোধে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে, জাতীয় পর্যায়ে সড়ক দুর্ঘটনার পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরি, স্মার্ট গণপরিবহন ব্যবস্থা চালু, ছোট যানবাহন আমদানি ও নিবন্ধন নিয়ন্ত্রণ, ডিজিটালভাবে যানবাহনের ফিটনেস যাচাই, এবং রাতের বেলায় বাইসাইকেল ও মোটরসাইকেল চালকদের রিফ্লেক্টিং ভেস্ট পরা বাধ্যতামূলক করা।

এছাড়া সড়কে আলোকসজ্জার উন্নয়ন, ব্লাক স্পট নিরসন, চালকদের ন্যায্য বেতন ও কর্মঘণ্টা নিশ্চিত করা, এবং বিআরটিএ’র কার্যক্রম অডিট করে দুর্বলতা চিহ্নিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই সুপারিশগুলো বাস্তবায়ন করা জরুরি, নাহলে প্রতিদিনই সড়কে ঝরবে অমূল্য প্রাণ।

নিউজটি শেয়ার করুন

মার্চে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৬৪ জন: যাত্রী কল্যাণ সমিতি

আপডেট সময় ০১:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

গত মার্চ মাসে দেশে সড়ক, রেল ও নৌ-পথে প্রাণ হারিয়েছেন ৬৬৪ জন মানুষ। আহত হয়েছেন আরও ১২৫৩ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশের জাতীয় ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত দুর্ঘটনার খবর পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র সড়কপথেই মার্চে ৫৯৩টি দুর্ঘটনায় ৬১২ জন নিহত এবং ১২৪৬ জন আহত হয়েছেন। রেলপথে ৪০টি দুর্ঘটনায় ৩৪ জন প্রাণ হারিয়েছেন, আহত ৬ জন। নৌপথে ৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন, আহত ১ জন। সব মিলিয়ে ৬৪১টি দুর্ঘটনায় ৬৬৪ জনের মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন  ছেলে গিয়ে দেখলেন, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন বাবা