ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আইএমএফের শর্ত নেই: জাহেদ উর রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 38

ছবি সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  বাঁধনের ওপর হামলায় আইনি প্রক্রিয়া শুরু: তথ্য উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে আইএমএফের কোনো শর্ত নেই।

এ সময় প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর এবং বোয়িং কোম্পানি থেকে উড়োজাহাজ কেনার সম্ভাব্য চুক্তি নিয়েও কথা বলেন তিনি।

জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সময় বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কি না, তা তিনি জানেন না।

বোয়িং কেনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তথ্য আমার কাছে নেই। তবে বাংলাদেশ বোয়িং কিনবে, এটা তো একটি প্রকাশিত তথ্য। সুতরাং এই চুক্তি হতেও পারে।’

তিনি বলেন, সরকারিভাবে এখন পর্যন্ত তারা যতটুকু তথ্য পেয়েছেন, তা এ পর্যন্তই। এর বেশি কোনো তথ্য তার কাছে নেই।

নিউজটি শেয়ার করুন

তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আইএমএফের শর্ত নেই: জাহেদ উর রহমান

আপডেট সময় ০৩:০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  সরকারি খরচ কমাতে বলছে আইএমএফ