ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, দেশ গঠনেও থাকতে হবে: প্রধানমন্ত্রী ‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

গোপালগঞ্জে কড়া নিরাপত্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ আগস্ট পর্যন্ত বিজিবির এ মোতায়েন অব্যাহত থাকবে।

বুধবার (৫ আগস্ট) গোপালগঞ্জের পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগেভাগেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সুপারের ভাষ্য, জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সার্বক্ষণিক টহল পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন  ইরান খুব খারাপ সংকেত দিচ্ছে : ট্রাম্প

তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি।

এদিকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলার বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি জেলার নিরাপত্তা দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে কড়া নিরাপত্তা

আপডেট সময় ০১:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ আগস্ট পর্যন্ত বিজিবির এ মোতায়েন অব্যাহত থাকবে।

বুধবার (৫ আগস্ট) গোপালগঞ্জের পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগেভাগেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সুপারের ভাষ্য, জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সার্বক্ষণিক টহল পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন  গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকা রেঞ্জ ডিআইজি