ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

হাসিনাকে ফেরত দিলেই গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে তাকে দেশের আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, গ্রেপ্তারের পর তাকে কারাগারে যেতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  রাজধানীতে নিরাপত্তা জোরদার: ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১২

শামা ওবায়েদ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় অবস্থান করে কী বলছেন, সেটি বিবেচনার বিষয় নয়। শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে। বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে বলে জানান তিনি।

মক্কা প্যাক্টে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এই প্রতিরক্ষামূলক সাময়িক জোটে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, ভবিষ্যতে নতুন কোনো ফোরাম বা জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকার দেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। প্রস্তাবিত কোনো জোট দেশের মানুষের স্বার্থের সঙ্গে কতটা সংশ্লিষ্ট এবং এতে বাংলাদেশের কী উপকার হবে, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

মক্কা প্যাক্টে বাংলাদেশ যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্তের সময় হলে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবে বলেও জানান তিনি।

মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

হাসিনাকে ফেরত দিলেই গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

আপডেট সময় ০৬:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে তাকে দেশের আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, গ্রেপ্তারের পর তাকে কারাগারে যেতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  অপারেশন ডেভিল হান্ট’: ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে গ্রেপ্তার ১ হাজার ৭৭৫ জন, উদ্ধার অস্ত্রশস্ত্র"