ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

সাকিবকে জাতীয় দলে বিবেচনা, শর্তসাপেক্ষে সিদ্ধান্ত নিবে বিসিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 490

ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেট যখন নানা সংকট ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় চমকপ্রদ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে জাতীয় দলের জন্য আবার বিবেচনায় আসতে পারেন সাকিব আল হাসান।

শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের দীর্ঘ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ড পরিচালক আমজাদ হোসেন। তিনি বলেন, বোর্ডে সাকিব আল হাসানকে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  বিসিবির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন হাথুরুসিংহে, অভিযোগ ‘ক্যারিয়ার ধ্বংসের চক্রান্ত’

আমজাদ হোসেন জানান, সাকিবের অ্যাভেইলঅ্যাবিলিটি, ফিটনেস ও অ্যাকসেসিবিলিটির পাশাপাশি ম্যাচের ভেন্যুতে তার উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হলে, ভবিষ্যতে নির্বাচক কমিটি তাকে জাতীয় দলে বিবেচনায় নিতে পারবে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দেশে ফিরতে পারেননি। ওই বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা থাকলেও নিরাপত্তা শঙ্কায় মাঝপথ থেকেই ফিরে যেতে হয় তাকে। এরপর থেকেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চয়তায় পড়ে যায়।

পরবর্তী সময়ে একাধিক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, তিনি দেশের মাঠ থেকেই ক্রিকেটকে বিদায় জানাতে চান। তবে সাম্প্রতিক সময়ে তার জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনাও প্রায় স্তিমিত ছিল।

এমন প্রেক্ষাপটে, যেদিন আইসিসি আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে, সেদিনই সাকিবকে নিয়ে বিসিবির এই ঘোষণা নতুন করে প্রশ্ন তুলেছে। সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, অন্যান্য ইস্যু আড়াল করতেই কি এই সময় সাকিব প্রসঙ্গ সামনে আনা হলো?

জবাবে আমজাদ হোসেন বলেন, এটি বোর্ডের নিয়মিত এজেন্ডার অংশ। কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের পারফরম্যান্স ও অ্যাভেইলঅ্যাবিলিটি পর্যালোচনার সময় এই আলোচনা এসেছে।

এদিকে দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও গ্লোবাল টুর্নামেন্টে সাকিবের খেলার পথও খোলা থাকছে বলে জানিয়েছেন আমজাদ হোসেন। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী বিসিবি সাকিবকে এনওসি প্রদান করবে।

নিউজটি শেয়ার করুন

সাকিবকে জাতীয় দলে বিবেচনা, শর্তসাপেক্ষে সিদ্ধান্ত নিবে বিসিবি

আপডেট সময় ০১:৪৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

দেশের ক্রিকেট যখন নানা সংকট ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় চমকপ্রদ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে জাতীয় দলের জন্য আবার বিবেচনায় আসতে পারেন সাকিব আল হাসান।

শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের দীর্ঘ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ড পরিচালক আমজাদ হোসেন। তিনি বলেন, বোর্ডে সাকিব আল হাসানকে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  মুস্তাফিজকে ফেরানোর প্রস্তাব এলেও অবস্থান বদলায়নি বিসিবি