ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন, বিশ্বকাপ নিয়ে আইসিসিকে চাপে ফেলতে চান রশিদ লতিফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 494

ছবি: সংগ্রহীত

ভারতের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে অবস্থান পরিবর্তন না করায় বিষয়টি এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কটের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

আইসিসির বোর্ড সভায় ভারতের ভেন্যুতে বাংলাদেশের খেলা নিয়ে ভোটাভুটি হয়। সেখানে বিসিবির প্রস্তাবের পক্ষে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সমর্থন দেয়। সভা শেষে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলে আইসিসি। পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবি ও ক্রিকেটারদের বৈঠকের পর জানানো হয়, শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন নিশ্চিত হলেই কেবল বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ।

আরও পড়ুন  সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ ও সেরার তালিকায় বাংলাদেশ

এরই মধ্যে পাকিস্তানের গণমাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়, বাংলাদেশ বাদ পড়লে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে। এবার সেই অবস্থান প্রকাশ্যে সমর্থন করলেন রশিদ লতিফ।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি লেখেন, ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নেই বলে বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে, তা সাহসী ও সম্মানজনক। সীমিত শক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ আইসিসিকে চ্যালেঞ্জ করেছে। পাকিস্তানও কি একই ধরনের অবস্থান নেওয়ার সাহস দেখাবে—এই প্রশ্ন তোলেন তিনি।

এ ছাড়া ‘কট বিহাইন্ড’ নামের একটি ইউটিউব অনুষ্ঠানে রশিদ লতিফ বলেন, পাকিস্তান এখন চাইলে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে। পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কট করলে বিশ্বকাপ বড় সংকটে পড়বে। তাঁর মতে, পাকিস্তানের হাতেই রয়েছে ট্রাম্পকার্ড।

তিনি আরও বলেন, আইসিসি ইভেন্ট বয়কট করলে ভবিষ্যতে নিষেধাজ্ঞা বা জরিমানার ঝুঁকি থাকতে পারে। তবে সঠিক অবস্থান নেওয়ার জন্য এটিই উপযুক্ত সময়। বাংলাদেশের সিদ্ধান্ত প্রমাণ করেছে, তারা সহজে মাথা নত করে না।

রশিদ লতিফের দাবি, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপের আয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তাই বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে পাকিস্তানের এখনই বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন, বিশ্বকাপ নিয়ে আইসিসিকে চাপে ফেলতে চান রশিদ লতিফ

আপডেট সময় ০২:৩৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬