ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে সিদ্ধান্ত একমাত্র মেসিই নেবেন: কোচ লিওনেল স্কালোনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 178

ছবি: সংগৃহীত

লিওনেল মেসি কি খেলবেন ২০২৬ বিশ্বকাপেও? আর্জেন্টিনার ২০২২ সালের বিশ্বজয়ের পর থেকেই ঘুরে ফিরে উঠছে এই প্রশ্ন। ব্রাজিলকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে মেসির ভবিষ্যৎ।

গতকালের ম্যাচে মাঠে নামেননি মেসি। উরুগুয়ের বিপক্ষেও ছিলেন না স্কোয়াডে। তবে তাঁর অনুপস্থিতিতেও আর্জেন্টিনার তরুণ দলটি দেখিয়ে দিয়েছে তারা কাউকে ভয় পায় না। একে একে উরুগুয়ে ও ব্রাজিলকে হারিয়ে দলটি যেন মেসিকে একরকম স্বস্তি দিয়েছে চাইলেই বিশ্রামে যেতে পারেন, দলটা সামলে নিতে পারবে।

আরও পড়ুন  বাংলাদেশ ইস্যুতে ক্ষুব্ধ পাকিস্তান, বিশ্বকাপে দল না পাঠানোর ইঙ্গিত সরকারের

৩৭ বছর বয়সী মেসির পা এখন অ্যাডাক্টর মাসলের চোটে বাঁধা। ইন্টার মায়ামির হয়ে খেললেও সিজনের একটা বড় অংশ চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। তবু মেসিকে ঘিরেই এখনো আর্জেন্টিনার ফুটবল-স্বপ্ন বাঁচে।

এই প্রশ্ন উঠতেই পারে মেসি কি ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন? কোচ লিওনেল স্কালোনি অবশ্য সরাসরি কিছু বলেননি। বরং অনুরোধ করেছেন মেসিকে বারবার এই প্রশ্ন করে যেন তাকে ‘পাগল’ করে না তোলা হয়। স্কালোনির ভাষায়, ‘যখন সময় আসবে, মেসিই সিদ্ধান্ত নেবে।’

সতীর্থদের চোখেও মেসি এখনো অপরিহার্য। মিডফিল্ডার রদ্রিগো দি পল বলেছেন, ‘আমরা সবচেয়ে ভালো খেলি, যখন ১০ নম্বর নাম্বার খেলেন। কারণ, তিনিই সর্বকালের সেরা।’ ব্রাজিলের বিপক্ষে গোল করা হুলিয়ান আলভারেজ তো আরো স্পষ্ট ‘মেসি থাকলে আমরা আরও ২-৩ গোল করতে পারতাম।’

আর্জেন্টিনা ইতোমধ্যেই নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট। সামনে এখনো সময় আছে, আর মেসির হাতে সময় থাকলে সম্ভাবনার দরজাও খোলা থাকে। তবে সিদ্ধান্তটা একান্তই মেসির। সে সিদ্ধান্ত নিয়েই হয়তো গড়া হবে আর্জেন্টিনার পরবর্তী বিশ্বকাপ পরিকল্পনার ভিত্তি।

এখন প্রশ্ন একটাই শেষবারের মতো কি বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে সর্বকালের সেরা মেসিকে? নাকি কাতারই ছিল তাঁর শেষ রাজ্যাভিষেক? উত্তরের জন্য অপেক্ষাই এখন একমাত্র পথ।

নিউজটি শেয়ার করুন

২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে সিদ্ধান্ত একমাত্র মেসিই নেবেন: কোচ লিওনেল স্কালোনি

আপডেট সময় ০১:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

লিওনেল মেসি কি খেলবেন ২০২৬ বিশ্বকাপেও? আর্জেন্টিনার ২০২২ সালের বিশ্বজয়ের পর থেকেই ঘুরে ফিরে উঠছে এই প্রশ্ন। ব্রাজিলকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে মেসির ভবিষ্যৎ।

গতকালের ম্যাচে মাঠে নামেননি মেসি। উরুগুয়ের বিপক্ষেও ছিলেন না স্কোয়াডে। তবে তাঁর অনুপস্থিতিতেও আর্জেন্টিনার তরুণ দলটি দেখিয়ে দিয়েছে তারা কাউকে ভয় পায় না। একে একে উরুগুয়ে ও ব্রাজিলকে হারিয়ে দলটি যেন মেসিকে একরকম স্বস্তি দিয়েছে চাইলেই বিশ্রামে যেতে পারেন, দলটা সামলে নিতে পারবে।

আরও পড়ুন  বিশ্বকাপ থেকে বিদায়: দায় নিজের কাঁধেই নিলেন শেই হোপ