ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

তানজিদের ৮৩ রানে দাপুটে শুরু বাংলাদেশের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 27

ছবি: বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের প্রথম সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমের ঝোড়ো ৮৩ রানের ইনিংসে ভর করে মধ্যাহ্নবিরতি পর্যন্ত ১ উইকেটে ১৩৪ রান তুলেছে নাজমুল হোসেন শান্তর দল। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তিন অঙ্ক ছোঁয়া হয়নি তানজিদের।

শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মধ্যাহ্নবিরতি পর্যন্ত ২৬ ওভারে ১৩৪ রান সংগ্রহ করে দলটি। তানজিদ আউট হওয়ার পর শাদমান ইসলাম ৪১ রানে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গে ৫ রান নিয়ে ব্যাট করছিলেন মুমিনুল হক।

আরও পড়ুন  জলবায়ু ও এলডিসি উত্তরণে ইউএনডিপির বাড়তি সহযোগিতা চাইল বাংলাদেশ

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাঁহাতি ওপেনার তানজিদ। আফগানিস্তানের পেসার ইয়ামিন আহমদজাই ও মোহাম্মদ সেলিমকে চাপে রেখে দ্রুত রান তুলতে থাকেন তিনি। মাত্র ৪১ বলে সাতটি চার ও একটি ছক্কায় পূর্ণ করেন অর্ধশতক।

অন্য প্রান্তে ধীরস্থির ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নেন শাদমান। শুরুতে হাশমতউল্লাহ শহীদির হাতে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার পর আর কোনো সুযোগ দেননি তিনি। দুই ওপেনারের ভিন্নধর্মী ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারেই ৫০ রান তুলে নেয় বাংলাদেশ।

এরপর আরও আগ্রাসী হয়ে ওঠেন তানজিদ। তাঁর দ্রুত রান তোলার সুবাদে প্রথম ১৮ ওভারের মধ্যেই দলীয় সংগ্রহ ১০০ ছাড়িয়ে যায়।

অবশেষে ২৩তম ওভারে বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন আফগান বোলার ইসমত আলম। তাঁর বলে উইকেটরক্ষক ইকরাম আলীখিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। ৭১ বলে আটটি চার ও চারটি ছক্কায় ৮৩ রান করেন এই ওপেনার। তাতেই ভাঙে শাদমানের সঙ্গে তাঁর ১২৪ রানের উদ্বোধনী জুটি।

তানজিদ ফেরার পর মুমিনুল হককে নিয়ে বাকি সময়টা নির্বিঘ্নে পার করেন শাদমান। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ৭৯ বলে পাঁচটি চারে ৪১ রান করেন তিনি। অন্যদিকে মুমিনুলের সংগ্রহ ছিল ৭ বলে ৫ রান।

আফগানিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ইসমত আলম। ৭ ওভার বল করে দুটি মেডেনসহ ১৭ রান দিয়ে বাংলাদেশের একমাত্র উইকেটটি নেন তিনি।

নিউজটি শেয়ার করুন

তানজিদের ৮৩ রানে দাপুটে শুরু বাংলাদেশের

আপডেট সময় ০৩:০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের প্রথম সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমের ঝোড়ো ৮৩ রানের ইনিংসে ভর করে মধ্যাহ্নবিরতি পর্যন্ত ১ উইকেটে ১৩৪ রান তুলেছে নাজমুল হোসেন শান্তর দল। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তিন অঙ্ক ছোঁয়া হয়নি তানজিদের।

শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মধ্যাহ্নবিরতি পর্যন্ত ২৬ ওভারে ১৩৪ রান সংগ্রহ করে দলটি। তানজিদ আউট হওয়ার পর শাদমান ইসলাম ৪১ রানে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গে ৫ রান নিয়ে ব্যাট করছিলেন মুমিনুল হক।

আরও পড়ুন  বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন