ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল দেখবেন ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 58

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সরাসরি উপস্থিত থাকবেন। আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপা নির্ধারণী লড়াই তিনি গ্যালারি থেকে উপভোগ করবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব ক্যারোলিন লেভিট ট্রাম্পের ফাইনালে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন  হরমুজ প্রণালি বন্ধ রেখেই যুদ্ধ শেষের ছক ট্রাম্পের: বদলে যাচ্ছে মার্কিন রণকৌশল

তিনি বলেন, রোববারের ফাইনাল ম্যাচের জন্য সবাই অপেক্ষা করছেন এবং প্রেসিডেন্টও সেখানে উপস্থিত থাকার অপেক্ষায় রয়েছেন।

ট্রাম্প কোন দলকে সমর্থন করবেন—এমন প্রশ্নের জবাবে লেভিট জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। এ প্রশ্নের উত্তর প্রেসিডেন্ট নিজেই দিতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, শুক্রবার নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে অনুষ্ঠিতব্য ফিফার একটি সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট।

রয়টার্সের তথ্য অনুযায়ী, লেভিট আরও বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি সবচেয়ে বেশি দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন। প্রেসিডেন্টের উপস্থিতি সেই আয়োজনের একটি তাৎপর্যপূর্ণ সমাপ্তি হিসেবে বিবেচিত হবে।

নিউজটি শেয়ার করুন

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল দেখবেন ট্রাম্প

আপডেট সময় ০৯:৩৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সরাসরি উপস্থিত থাকবেন। আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপা নির্ধারণী লড়াই তিনি গ্যালারি থেকে উপভোগ করবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব ক্যারোলিন লেভিট ট্রাম্পের ফাইনালে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন  চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইতিহাস গড়ল ইন্টার মিলান ও বার্সেলোনা