টসে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ
- আপডেট সময় ০২:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 25
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হওয়ায় স্বাগতিকদের জন্য এই ম্যাচটি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই তাওহিদ হৃদয়ের দলের সামনে।
শুক্রবার, ১৯ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
প্রথম ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার শরীফুল ইসলাম ও স্পিনার মেহেদী হাসানকে বাইরে রেখে দলে নেওয়া হয়েছে নাহিদ রানা ও নাসুম আহমেদকে।
চোটের কারণে এখনো মাঠে ফিরতে পারেননি নিয়মিত অধিনায়ক লিটন দাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তিনি চোটে পড়েন। সে কারণে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দলের নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়।
অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, আব্দুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।






















