ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
র‍্যাব, এসবি ও সিআইডির প্রধান পদে পরিবর্তন ওড়িশার সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড: আইসিইউতে ১০ রোগীর মৃত্যু পুরো বাড়ি নয়, ভাগে ভাগে পরিষ্কার করুন—ঈদের প্রস্তুতিতে নতুন কৌশল সেভিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা রাফিনিয়ার হ্যাটট্রিকে টঙ্গীর মাজার বস্তিতে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশাল অভিযান: আটক ৫৪ খাল খনন কর্মসূচি: সৈয়দপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৫৫ বছর বয়সী জেলের মৃত্যু ইরানের শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জন গ্রেপ্তার অ্যান্টিগুয়া ও বার্বুডা: ক্যারিবীয় সাগরের ছোট দ্বীপরাষ্ট্র আপিল বিভাগের রায়,অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

সেভিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা রাফিনিয়ার হ্যাটট্রিকে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 14

ছবি সংগৃহীত

ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে ৫–২ গোলের বড় জয়ে লা লিগার শিরোপা দৌড়ে নিজেদের আধিপত্য ধরে রেখেছে বার্সেলোনা। গত শনিবার (১৫ মার্চ) এলচেকে হারিয়ে রিয়াল মাদ্রিদ ব্যবধান কমিয়ে আনলেও, কাতালানরা মাঠের পারফরম্যান্সে তার যোগ্য জবাব দিয়েছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে সেভিয়াকে কোণঠাসা করে ফেলে হানসি ফ্লিকের শিষ্যরা। দলের এই বিশাল জয়ে প্রধান কারিগর ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া, যিনি দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দেন। এছাড়া দলের হয়ে জালের দেখা পেয়েছেন দানি ওলমো এবং জোয়াও কানসেলো।

গোলবন্যায় বড় জয় পেলেও আত্মতৃপ্তিতে ভুগছেন না বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। ম্যাচে রাফিনিয়ার জোড়া পেনাল্টিতে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়লেও ফ্লিকের পূর্ণ মনোযোগ এখন আগামী বুধবারের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের দিকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, গোল এবং পয়েন্ট পাওয়া ইতিবাচক হলেও আসন্ন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে দলকে আরও বেশি মনোযোগী হতে হবে। উল্লেখ্য, ম্যাচের নবম মিনিটে প্রথম পেনাল্টি থেকে গোল করার পর দ্রুতই দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া।

আরও পড়ুন  লেওয়ান্ডোভস্কির জোড়া গোলে জয় দিয়ে মৌসুম শেষ করলো বার্সেলোনা

ম্যাচের ৩৮ মিনিটে মার্ক বেরনালের ক্রস থেকে দানি ওলমো গোল করলে বার্সেলোনা ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। বিরতির ঠিক আগে হুয়ানলু সানচেজের সহায়তায় ওসো সেভিয়ার হয়ে এক গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফিনিয়া তার হ্যাটট্রিক পূর্ণ করে বার্সার আধিপত্য পুনরুদ্ধার করেন। এরপর জোয়াও ক্যানসেলোর দারুণ এক আক্রমণাত্মক গোলে ব্যবধান আরও বাড়ে। ম্যাচের শেষ দিকে সেভিয়ার সাও আরেকটি গোল করলেও তা বার্সার বড় জয় আটকাতে পারেনি।

বার্সেলোনার বড় জয়ের রাতে বাড়তি আনন্দ যোগ করেছে তরুণ মিডফিল্ডার গাভির প্রত্যাবর্তন। হাঁটুর চোট কাটিয়ে প্রায় এক বছর পর শেষ ১০ মিনিটের জন্য মাঠে নামেন তিনি। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে গাভি জানান, ক্যাম্প ন্যুতে সমর্থকদের সামনে ফেরাটা তার জন্য অসাধারণ এক অনুভূতি ছিল। এদিকে, সেভিয়ার বিপক্ষে ৫-২ গোলের এই বড় জয় নিয়ে বার্সেলোনা এখন প্রস্তুত হচ্ছে আগামী বুধবারের চ্যাম্পিয়ন্স লিগ লড়াইয়ের জন্য। যেখানে তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। উল্লেখ্য, প্রথম লেগের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

সেভিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা রাফিনিয়ার হ্যাটট্রিকে

আপডেট সময় ১২:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে ৫–২ গোলের বড় জয়ে লা লিগার শিরোপা দৌড়ে নিজেদের আধিপত্য ধরে রেখেছে বার্সেলোনা। গত শনিবার (১৫ মার্চ) এলচেকে হারিয়ে রিয়াল মাদ্রিদ ব্যবধান কমিয়ে আনলেও, কাতালানরা মাঠের পারফরম্যান্সে তার যোগ্য জবাব দিয়েছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে সেভিয়াকে কোণঠাসা করে ফেলে হানসি ফ্লিকের শিষ্যরা। দলের এই বিশাল জয়ে প্রধান কারিগর ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া, যিনি দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দেন। এছাড়া দলের হয়ে জালের দেখা পেয়েছেন দানি ওলমো এবং জোয়াও কানসেলো।

গোলবন্যায় বড় জয় পেলেও আত্মতৃপ্তিতে ভুগছেন না বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। ম্যাচে রাফিনিয়ার জোড়া পেনাল্টিতে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়লেও ফ্লিকের পূর্ণ মনোযোগ এখন আগামী বুধবারের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের দিকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, গোল এবং পয়েন্ট পাওয়া ইতিবাচক হলেও আসন্ন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে দলকে আরও বেশি মনোযোগী হতে হবে। উল্লেখ্য, ম্যাচের নবম মিনিটে প্রথম পেনাল্টি থেকে গোল করার পর দ্রুতই দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া।

আরও পড়ুন  বার্সার রাফিনিয়াকে নিতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড, মোটা অঙ্কের প্রস্তাব