ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে বিদায়: দায় নিজের কাঁধেই নিলেন শেই হোপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের অঘোষিত কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৫ রানের বিশাল পুঁজি নিয়েও হারের পর সব আলো এখন ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপের ওপর। দলের বাকি ব্যাটাররা যেখানে বোলারদের ওপর চড়াও হয়ে খেলছিলেন, সেখানে হোপের ৩৩ বলে ৩২ রানের ইনিংসটিই মূলত হারের প্রধান কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ম্যাচ শেষে নিজের এই ব্যাটিং ব্যর্থতার দায় অকপটেই স্বীকার করে নিয়েছেন তিনি।

রোববারের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ চমক জাগিয়ে রোস্টন চেইসকে ওপেনিংয়ে পাঠায়। চেইস ২৫ বলে ৪০ রান করে দারুণ শুরু দিলেও অন্য প্রান্তে হোপ ছিলেন একেবারেই ম্রিয়মাণ। পাওয়ার প্লে-তে রান তোলার তাড়না তার ব্যাটে দেখা যায়নি। যেখানে দলের অন্য পাঁচ ব্যাটারের স্ট্রাইক রেট ছিল ১৫৫-এর উপরে, সেখানে হোপের স্ট্রাইক রেট ছিল একশর নিচে (৯৬.৯৬)। রভম্যান পাওয়েল ও জেসন হোল্ডারের ঝোড়ো ব্যাটিংয়ে দল ১৯৫ পর্যন্ত পৌঁছালেও, পাওয়েল ইনিংস বিরতিতেই জানিয়েছিলেন যে এই উইকেটে আরও ১০-১৫ রান কম হয়েছে।

ম্যাচ শেষে নিজের মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্নের জবাবে হোপ বলেন, “হ্যাঁ, আমি দায় নিচ্ছি। আমার আরও দ্রুতগতিতে খেলা উচিত ছিল। মাঝেমধ্যে এমন হয় যে বল ব্যাটে লাগলেও ঠিক জায়গায় যায় না, আমি বেশ কিছু শট সরাসরি ফিল্ডারের হাতে মেরেছি। ভারতও বেশ ভালো বোলিং করেছে।” তবে তিনি মনে করেন, পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান তোলা খুব একটা খারাপ ভিত্তি ছিল না, কিন্তু শেষ দিকে দলের ব্যাটিং গভীরতা অনুযায়ী সংগ্রহটা আরও বড় হওয়া উচিত ছিল।

আরও পড়ুন  বিশ্বকাপ হতাশা কাটাতে নতুন উদ্যোগ বিসিবির, শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ

শেষ ৫ ওভারে ৭০ রান তুললেও শেষ পর্যন্ত ৫ উইকেটে ম্যাচটি জিতে নেয় ভারত। অধিনায়ক হিসেবে হোপের এমন ‘অস্বস্তিকর’ ইনিংসটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্নভঙ্গের পর নিজের ভুল স্বীকার করলেও, ওয়েস্ট ইন্ডিজের এই বিদায় ক্যারিবিয়ান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ থেকে বিদায়: দায় নিজের কাঁধেই নিলেন শেই হোপ

আপডেট সময় ০১:৪৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের অঘোষিত কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৫ রানের বিশাল পুঁজি নিয়েও হারের পর সব আলো এখন ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপের ওপর। দলের বাকি ব্যাটাররা যেখানে বোলারদের ওপর চড়াও হয়ে খেলছিলেন, সেখানে হোপের ৩৩ বলে ৩২ রানের ইনিংসটিই মূলত হারের প্রধান কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ম্যাচ শেষে নিজের এই ব্যাটিং ব্যর্থতার দায় অকপটেই স্বীকার করে নিয়েছেন তিনি।

রোববারের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ চমক জাগিয়ে রোস্টন চেইসকে ওপেনিংয়ে পাঠায়। চেইস ২৫ বলে ৪০ রান করে দারুণ শুরু দিলেও অন্য প্রান্তে হোপ ছিলেন একেবারেই ম্রিয়মাণ। পাওয়ার প্লে-তে রান তোলার তাড়না তার ব্যাটে দেখা যায়নি। যেখানে দলের অন্য পাঁচ ব্যাটারের স্ট্রাইক রেট ছিল ১৫৫-এর উপরে, সেখানে হোপের স্ট্রাইক রেট ছিল একশর নিচে (৯৬.৯৬)। রভম্যান পাওয়েল ও জেসন হোল্ডারের ঝোড়ো ব্যাটিংয়ে দল ১৯৫ পর্যন্ত পৌঁছালেও, পাওয়েল ইনিংস বিরতিতেই জানিয়েছিলেন যে এই উইকেটে আরও ১০-১৫ রান কম হয়েছে।

ম্যাচ শেষে নিজের মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্নের জবাবে হোপ বলেন, “হ্যাঁ, আমি দায় নিচ্ছি। আমার আরও দ্রুতগতিতে খেলা উচিত ছিল। মাঝেমধ্যে এমন হয় যে বল ব্যাটে লাগলেও ঠিক জায়গায় যায় না, আমি বেশ কিছু শট সরাসরি ফিল্ডারের হাতে মেরেছি। ভারতও বেশ ভালো বোলিং করেছে।” তবে তিনি মনে করেন, পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান তোলা খুব একটা খারাপ ভিত্তি ছিল না, কিন্তু শেষ দিকে দলের ব্যাটিং গভীরতা অনুযায়ী সংগ্রহটা আরও বড় হওয়া উচিত ছিল।

আরও পড়ুন  টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁলেন মোহাম্মদ আমির