ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে বুলবুলের অবস্থানে ক্ষুব্ধ আইসিসি বোর্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 369

ছবি সংগৃহীত

বুলবুলের ওপর ক্ষুব্ধ আইসিসির বোর্ড সদস্যরা , নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এরপরও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বিসিবি।

ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তিকরণ কমিটির (ডিআরসি) কাছে আপিল করে বিসিবি। কিন্তু কমিটির এখতিয়ারভুক্ত নয় এমন সিদ্ধান্ত হওয়ায় আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হয়নি। ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী, আইসিসি বোর্ড পরিচালকদের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনতে পারে না এই কমিটি।

আরও পড়ুন  জয় দিয়ে শুরু বাংলার বাঘিনিদের বাছাইপর্বের লড়াই

এ অবস্থায় শেষ চেষ্টা হিসেবে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) যাওয়ার কথা ভাবছে বিসিবি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিবির একটি সূত্র জানিয়েছে, সব ধরনের আইনি বিকল্প যাচাই করতেই ডিআরসির দ্বারস্থ হয়েছে বোর্ড।

পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকা নিয়ে আইসিসির বোর্ড সদস্যরা ক্ষুব্ধ। নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র জানায়, আইসিসিকে আগে না জানিয়ে সংবাদ সম্মেলন করায় অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে আসিফ নজরুলের আইসিসির সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও সংবাদ সম্মেলন আয়োজন করা নিয়েই আপত্তি তুলেছেন বোর্ড সদস্যরা।

এদিকে বাংলাদেশের অবস্থানের কারণে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। পিটিআই জানায়, তিনি ইতোমধ্যে দুবাইয়ে পৌঁছেছেন এবং শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা আসতে পারে।

এর আগে গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানানো হয়। পরদিন ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, বিসিবি তাদের সিদ্ধান্তে অটল থাকবে।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে বুলবুলের অবস্থানে ক্ষুব্ধ আইসিসি বোর্ড

আপডেট সময় ০৭:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

বুলবুলের ওপর ক্ষুব্ধ আইসিসির বোর্ড সদস্যরা , নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এরপরও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বিসিবি।

ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তিকরণ কমিটির (ডিআরসি) কাছে আপিল করে বিসিবি। কিন্তু কমিটির এখতিয়ারভুক্ত নয় এমন সিদ্ধান্ত হওয়ায় আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হয়নি। ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী, আইসিসি বোর্ড পরিচালকদের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনতে পারে না এই কমিটি।

আরও পড়ুন  নারী বিশ্বকাপ: ২০৩১ সাল থেকে ৪৮ দলের টুর্নামেন্টের অনুমোদন দিল ফিফা