০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘গুপ্ত দলের’ লোকেরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ফারিয়া ত্রিশালে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাক দুমড়ে যাওয়ায় চালক আহত নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫ জন জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব আরব সাগরে ইরানি ড্রোনকে ধ্বংস করল মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

ভারতের কাছে ব্যর্থতার পর পাকিস্তান ম্যাচে জয়ের প্রতিশ্রুতি জাকেরের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 184

ছবি সংগৃহীত

এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। বুধবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ১২৭ রানে গুটিয়ে যায় টাইগাররা। অথচ বোলারদের দারুণ লড়াইয়ে ভারতকে থামানো হয়েছিল ১৬৮ রানে।

লিটন দাসের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেন জাকের আলি অনিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টই জানান, ব্যাটিং বিপর্যয়ই হারের মূল কারণ। জাকের বলেন, ‘এখানে আতঙ্ক বা দুশ্চিন্তার কিছু নেই। আমরা ব্যাটিংয়ে ঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। আগের ম্যাচগুলোতে মাঝের ওভারে ভালো খেললেও আজকে সেটা হয়নি। ভারতীয় দলে রিস্ট স্পিনার ও চায়নাম্যান থাকলেও আমরা সামলাতে ব্যর্থ হয়েছি। সামগ্রিকভাবে ব্যাটিং ইউনিট ব্যর্থ হয়েছে।’

তবে বোলারদের প্রশংসা করতে ভোলেননি তিনি। পাওয়ার প্লেতে ভারতীয় ওপেনার অভিষেক ও শুভমান গিল ঝড় তুলে তুলেছিলেন ৭২ রান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম হয় বাংলাদেশের বোলাররা। জাকেরের ভাষায়, ‘পাওয়ার প্লেতে ব্যাটারদের বাড়তি সুবিধা থাকে। আমরা প্যানিক হইনি, টাইমআউটে আলোচনা করেছি কীভাবে শান্ত থাকা যায়। বোলাররা সেটা দারুণভাবে করেছে। এখান থেকে অনেক ইতিবাচক দিক নেওয়ার আছে। কালকের ম্যাচে আরও ভালো করতে পারব বলে বিশ্বাস করি।’

টুর্নামেন্ট শুরু থেকেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য জানিয়েছিলেন জাকের আলি। পাকিস্তান ম্যাচের আগেও সেই আত্মবিশ্বাসী সুর শোনা গেল তার কণ্ঠে— ‘আমি আগেও বলেছি, আমরা ফাইনালে উঠতে ও চ্যাম্পিয়ন হতে এসেছি। পাকিস্তানের বিপক্ষেও একই মানসিকতা নিয়েই মাঠে নামব।’

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় একই ভেন্যুতে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। ফাইনালে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ভারতের কাছে ব্যর্থতার পর পাকিস্তান ম্যাচে জয়ের প্রতিশ্রুতি জাকেরের

আপডেট সময় ১০:৫৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫