ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

নিউজিল্যান্ডের স্কোয়াডে বড় পরিবর্তন, তিন ক্রিকেটার ছিটকে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 360

ছবি সংগৃহীত

জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার পর স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজেও দারুণ শুরু করেছে নিউজিল্যান্ড। প্রথম টেস্টে ৯ উইকেটের সহজ জয়ে এগিয়ে থাকলেও দ্বিতীয় টেস্ট শুরুর আগে একের পর এক ইনজুরির ধাক্কা খেল দলটি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বুলাওয়েতে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে এই ম্যাচে দেখা যাবে না নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক টম ল্যাথামকে। কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দ্বিতীয় টেস্টেও মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।

আরও পড়ুন  এক দশক পর ভারত-নিউজিল্যান্ডের ফের মুক্ত বাণিজ্য আলোচনার সূচনা

ল্যাথামের অনুপস্থিতি নিশ্চিত করে কিউই কোচ রব ওয়াল্টার বলেছেন, “টম কঠোর পরিশ্রম করেছে মাঠে ফেরার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফিটনেস টেস্টে পাস করতে পারেনি। এটা আমাদের সবার জন্য হতাশাজনক।”

ল্যাথামের জায়গায় দলে যুক্ত হয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার বেভন জ্যাকবস, যিনি অকল্যান্ডের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন। দ্রুতই তার বুলাওয়ে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগেই ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন পেস অলরাউন্ডার নাথান স্মিথ ও তরুণ ডানহাতি পেসার উইলিয়াম ও’রুর্ক। প্রথম টেস্টে ৩ উইকেট নেওয়া ও’রুর্ক পরে পিঠের চোটে আক্রান্ত হন। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন বেন লিস্টার।

অন্যদিকে, প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় পেটের ব্যথায় ভোগেন নাথান স্মিথ। স্ক্যান রিপোর্টে তার চোট ধরা পড়লে দল থেকে সরিয়ে নেওয়া হয় তাকে। তার স্থলাভিষিক্ত হিসেবে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন জ্যাক ফকস।

নিউজটি শেয়ার করুন

নিউজিল্যান্ডের স্কোয়াডে বড় পরিবর্তন, তিন ক্রিকেটার ছিটকে

আপডেট সময় ১১:৩৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার পর স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজেও দারুণ শুরু করেছে নিউজিল্যান্ড। প্রথম টেস্টে ৯ উইকেটের সহজ জয়ে এগিয়ে থাকলেও দ্বিতীয় টেস্ট শুরুর আগে একের পর এক ইনজুরির ধাক্কা খেল দলটি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বুলাওয়েতে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে এই ম্যাচে দেখা যাবে না নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক টম ল্যাথামকে। কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দ্বিতীয় টেস্টেও মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।

আরও পড়ুন  চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল আজ: তৃতীয় সৌভাগ্যের খোঁজে নিউজিল্যান্ড, ভারতের শাপমোচনের লড়াই