ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ

ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে আবারো কড়া সমালোচনা লা লিগা সভাপতির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 658

ছবি: সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে আবারো কড়া সমালোচনা করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। ফুটবলারদের অতিরিক্ত ওয়ার্কলোড নিয়ে এবার তিনি স্পষ্টভাবে আপত্তি তুলেছেন। তার অভিযোগ, এই টুর্নামেন্টের কারণে ইউরোপের ক্লাবগুলোর নিয়মিত সূচিতেও পরিবর্তন আনতে হয়েছে। তেবাস দাবি করেছেন, এখন পর্যন্ত ফিফার প্রত্যাশা পূরণ করতে পারেনি এই আসর, আর ভবিষ্যতেও তিনি এই টুর্নামেন্ট চান না।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর স্বপ্নের প্রকল্প হিসেবে বিবেচিত এই ক্লাব বিশ্বকাপ। এর চ্যাম্পিয়ন ট্রফির নকশাতেও তিনি সরাসরি ভূমিকা রেখেছেন। মাঠে খেলা শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে এটির প্রচারণায়ও অংশ নেন ইনফান্তিনো।

আরও পড়ুন  বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: ফিফা সভাপতি

দীর্ঘ ক্লান্তিকর মৌসুমের পরও মোটা অঙ্কের প্রাইজমানির লোভে অনেক ক্লাব এই আসরে অংশ নেয়। ফলে ক্লাব বিশ্বকাপের পক্ষে-বিপক্ষে নানা মত রয়েছে। তবে লা লিগা সভাপতি তেবাস শুরু থেকেই এর কড়া সমালোচক।

গত সপ্তাহে মাদ্রিদে এক অনুষ্ঠানে তিনি এই প্রতিযোগিতাকে ‘প্রীতি ম্যাচের সমতুল্য’ বলে আখ্যা দেন। এর বড় পরিসরে আয়োজনের কোনো যৌক্তিকতা দেখেননি বলেও উল্লেখ করেন। ফুটবলের ব্যস্ত ক্যালেন্ডার থেকে এই আসর বাদ দেওয়ার পক্ষেই মত দেন তেবাস।

এবার ফুটবলারদের শারীরিক চাপ নিয়ে আরো সরব হয়েছেন তিনি। তেবাস বলেন, ‘আমরা এই প্রতিযোগিতার পক্ষে নই। খেলোয়াড়দের কথা ভাবতে হবে। দীর্ঘ মৌসুমের পর তারা ক্লান্ত থাকে, এরপর এই টুর্নামেন্ট খেলতে গিয়ে ওদের ওপর বাড়তি চাপ পড়ছে। অন্য লিগগুলোকেও সম্মান করা উচিত। আর এই টুর্নামেন্ট শুরুর আগে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, যা খুবই দুঃখজনক।’

প্রথমদিকের ম্যাচগুলোতে স্টেডিয়ামে উল্লেখযোগ্য দর্শকসংখ্যা দেখা যায়নি। তাছাড়া তাপমাত্রা নিয়েও খেলোয়াড় ও কোচদের থেকে অভিযোগ এসেছে। এসব কারণে তেবাস মনে করেন, ফিফা তার নিজের প্রত্যাশা অনুযায়ী এই আসর সফল করতে পারেনি।

তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি এই ক্লাব বিশ্বকাপের বিপক্ষে আমি। এটা ভালো বা খারাপ যেভাবেই শেষ হোক না কেন, ভবিষ্যতে এই টুর্নামেন্ট দেখতে চাই না। শুরুটা ভালো হয়নি, দর্শকও আসেনি। পরে হয়তো মাঠ ভরতে পারে, কিন্তু এই টুর্নামেন্ট এখন পর্যন্ত ফিফার লক্ষ্যও পূরণ করতে পারেনি।’

উল্লেখ্য, নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপ শেষ হবে ১৩ জুলাই।

নিউজটি শেয়ার করুন

ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে আবারো কড়া সমালোচনা লা লিগা সভাপতির

আপডেট সময় ১১:০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে আবারো কড়া সমালোচনা করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। ফুটবলারদের অতিরিক্ত ওয়ার্কলোড নিয়ে এবার তিনি স্পষ্টভাবে আপত্তি তুলেছেন। তার অভিযোগ, এই টুর্নামেন্টের কারণে ইউরোপের ক্লাবগুলোর নিয়মিত সূচিতেও পরিবর্তন আনতে হয়েছে। তেবাস দাবি করেছেন, এখন পর্যন্ত ফিফার প্রত্যাশা পূরণ করতে পারেনি এই আসর, আর ভবিষ্যতেও তিনি এই টুর্নামেন্ট চান না।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর স্বপ্নের প্রকল্প হিসেবে বিবেচিত এই ক্লাব বিশ্বকাপ। এর চ্যাম্পিয়ন ট্রফির নকশাতেও তিনি সরাসরি ভূমিকা রেখেছেন। মাঠে খেলা শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে এটির প্রচারণায়ও অংশ নেন ইনফান্তিনো।

আরও পড়ুন  নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে পরিবর্তন, ইনজুরিতে বাদ ব্রেসওয়েল