ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৭৭ হাজার টাকা ছাড়াল আধ্যাত্মিক সাধনার সর্বজনীন মাধ্যম রোজা: বিভিন্ন ধর্মে উপবাসের চিত্র সীতাকুণ্ডের সেই ছোট্ট শিশুটির সঙ্গে কী হয়েছিল? ঘাতকের রোমহর্ষক স্বীকারোক্তি ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।

হেডিংলিতে টস হেরে ব্যাটিং চ্যালেঞ্জে ভারত, অভিষেক হলো সাই সুদর্শনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 168

ছবি সংগৃহীত

হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস হেরেছেন ভারতের নতুন অধিনায়ক শুভমন গিল। টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ভারতকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন। এই ম্যাচে ভারতের টপ অর্ডারের ব্যাটিং লাইনআপ শক্তিশালী করতে সাই সুদর্শনকে একাদশে নেওয়া হয়েছে, যার মাধ্যমে তার টেস্ট অভিষেক ঘটছে।

এছাড়া, করুণ নায়ার প্রায় আট বছর এবং ৭৭ ম্যাচ পর ভারতীয় টেস্ট একাদশে ফিরেছেন। ২০১৭ সালে তিনি সর্বশেষ টেস্ট খেলেছিলেন।

টস জিতে বোলিং নেওয়ার কারণ হিসেবে ইংলিশ অধিনায়ক স্টোকস বলেছেন, তারা হেডিংলির শুরুর কন্ডিশনের সুবিধা নিতে চান। শুভমন গিলও স্বীকার করেছেন, টস জিতলে তিনি নিজেও শুরুতে বোলিংই নিতেন, কারণ হেডিংলিতে প্রথম সেশন ব্যাটিং করা খুবই কঠিন হয় এবং পরে ব্যাটিং করা তুলনামূলক সহজ।

আরও পড়ুন  চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল আজ: তৃতীয় সৌভাগ্যের খোঁজে নিউজিল্যান্ড, ভারতের শাপমোচনের লড়াই

পরিসংখ্যানও এই ধারণাকে সমর্থন করছে। ২০১৭ সাল থেকে হেডিংলিতে খেলা ছয়টি টেস্টেই পরে ব্যাটিং করা দল জয়ী হয়েছে। শুধু জয়ই নয়, সব কটি ম্যাচেই টস জয়ী দল ইনিংস ব্যবধানে জিতেছে।

দুই দলের একাদশ:

ভারতের একাদশ:

  • জশস্বী জয়সোয়াল
  • কেএল রাহুল
  • সাই সুদর্শন
  • শুভমন গিল (অধিনায়ক)
  • ঋষভ পান্ত
  • করুণ নায়ার
  • রবীন্দ্র জাদেজা
  • শার্দুল ঠাকুর
  • জাসপ্রিত বুমরাহ
  • মোহাম্মদ সিরাজ
  • প্রসিদ্ধ কৃষ্ণা

ইংল্যান্ডের একাদশ:

  • জ্যাক ক্রলি
  • বেন ডাকেট
  • ওলি পোপ
  • জো রুট
  • হ্যারি ব্রুক
  • বেন স্টোকস (অধিনায়ক)
  • জেমি স্মিথ
  • ক্রিস ওকস
  • ব্রাইডন কার্স
  • জস টাঙ
  • শোয়েব বাশির

এই কঠিন কন্ডিশনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

হেডিংলিতে টস হেরে ব্যাটিং চ্যালেঞ্জে ভারত, অভিষেক হলো সাই সুদর্শনের

আপডেট সময় ০৪:৫১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস হেরেছেন ভারতের নতুন অধিনায়ক শুভমন গিল। টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ভারতকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন। এই ম্যাচে ভারতের টপ অর্ডারের ব্যাটিং লাইনআপ শক্তিশালী করতে সাই সুদর্শনকে একাদশে নেওয়া হয়েছে, যার মাধ্যমে তার টেস্ট অভিষেক ঘটছে।

এছাড়া, করুণ নায়ার প্রায় আট বছর এবং ৭৭ ম্যাচ পর ভারতীয় টেস্ট একাদশে ফিরেছেন। ২০১৭ সালে তিনি সর্বশেষ টেস্ট খেলেছিলেন।

টস জিতে বোলিং নেওয়ার কারণ হিসেবে ইংলিশ অধিনায়ক স্টোকস বলেছেন, তারা হেডিংলির শুরুর কন্ডিশনের সুবিধা নিতে চান। শুভমন গিলও স্বীকার করেছেন, টস জিতলে তিনি নিজেও শুরুতে বোলিংই নিতেন, কারণ হেডিংলিতে প্রথম সেশন ব্যাটিং করা খুবই কঠিন হয় এবং পরে ব্যাটিং করা তুলনামূলক সহজ।

আরও পড়ুন  অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ