ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়লো জ্বালানি তেলের দাম সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন
স্প্যানিশ সুপার কাপ ফাইনাল

আজ মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 162

ছবি সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপের শিরোপার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টায় জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ এই ফাইনাল।

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার কাছে ৪-০ গোলে পরাজিত হয়েছিল রিয়াল। সেই স্মৃতি ভুলে ফাইনালের মঞ্চে প্রতিশোধ নিতে প্রস্তুত কার্লো আনচেলত্তির দল। শিরোপা জয়ের মাধ্যমে সেই পরাজয়ের ক্ষত মুছতে মরিয়া রিয়াল শিবির।

আরও পড়ুন  মেসির অবসর নয়, লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ? জানালেন সুয়ারেজ

ফাইনাল সামনে রেখে নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ভুলগুলো এড়িয়ে কৌশলগত দিকগুলোকে আরও শক্তিশালী করতে কাজ করেছেন কোচ আনচেলত্তি।

তিনি বলেন, “প্রথম এল ক্ল্যাসিকোর অভিজ্ঞতা থেকে আমাদের শিখতে হবে। ভুল এড়িয়ে ইতিবাচক খেলায় মনোযোগ দিতে হবে। ফাইনাল সবসময় বাড়তি চাপ তৈরি করে, কিন্তু এটা এমন একটি মঞ্চ, যা দলকে অনুপ্রাণিত করে আরও ভালো খেলতে।”

অন্যদিকে, রিয়ালের কাছে প্রথম ক্ল্যাসিকোতে বড় জয় পেলেও মৌসুমের মাঝপথে ছন্দ হারিয়েছে বার্সেলোনা। তবু, ফাইনাল সামনে রেখে অতীত ভুলে নতুন উদ্যমে মাঠে নামতে চান বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

“রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা দলগুলোর একটি। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের দ্রুতগতির এবং নিখুঁত ফুটবল খেলতে হবে। প্রতিটি সুযোগ কাজে লাগানোর মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে,” বলেন ফ্লিক। বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর এটি হ্যান্সি ফ্লিকের প্রথম ফাইনাল। তাই শিরোপা জিতে দলকে আত্মবিশ্বাসের দিক থেকে আরও শক্তিশালী করার লক্ষ্য তার।

নিউজটি শেয়ার করুন

স্প্যানিশ সুপার কাপ ফাইনাল

আজ মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

আপডেট সময় ১২:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

স্প্যানিশ সুপার কাপের শিরোপার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টায় জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ এই ফাইনাল।

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার কাছে ৪-০ গোলে পরাজিত হয়েছিল রিয়াল। সেই স্মৃতি ভুলে ফাইনালের মঞ্চে প্রতিশোধ নিতে প্রস্তুত কার্লো আনচেলত্তির দল। শিরোপা জয়ের মাধ্যমে সেই পরাজয়ের ক্ষত মুছতে মরিয়া রিয়াল শিবির।

আরও পড়ুন  লাল কার্ডের নাটকীয়তায় শেষ ষোলোতে পিএসজি